আমেরিকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওয়ারেনে মেয়ের গাড়ির ধাক্কায় বাবার মৃত্যু, তদন্ত চলছে প্রকৌশল ও প্রযুক্তির সেতুবন্ধনে ডেট্রয়েটে আবিয়ার সম্মেলন ডেট্রয়েটে সাতসকালে রক্তাক্ত  গোলাগুলি, নিহত ৩, আহত ৪ জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মহান মানুষের জীবনাবসান, প্রয়াত মিশিগানের রিচার্ড ম্যানুগিয়ান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই ‘লেক আমেরিকা’ নিয়ে এআই ছবি, চাকরি হারালেন মিশিগানের সিইও নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী, দেশের পথে সাউথ হ্যাভেনে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার

সিলেটে তামাক নিয়ন্ত্রণে জেলা পর্যায়ের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ৩১-০৫-২০২৫ ০৫:৫৩:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৫-২০২৫ ০৫:৫৩:১৫ অপরাহ্ন
সিলেটে তামাক নিয়ন্ত্রণে জেলা পর্যায়ের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
সিলেট, ৩১ মে : সিলেটে জেলা পর্যায়ে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন বাস্তবায়ন বিষয়ে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করে জেলা প্রশাসন, সিলেট।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সরকারী স্বাস্থ্য ব্যবস্থাপনা অধিশাখার যুগ্ম সচিব ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হোসাইন আল জুনায়েদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, "ধূমপান নিয়ন্ত্রণে জনসচেতনতা অপরিহার্য। মানুষকে সচেতন করতে পারলে আইনের প্রয়োগ সহজ হয়।" তিনি অংশগ্রহণকারীদের উদ্দেশে বলেন, "যে যেখানে আছেন, কাজ করুন। এই পদে আপনি সবসময় থাকবেন না। কাজের সঙ্গে প্রেম তৈরি করতে হবে। ধূমপান প্রতিরোধের কাজটি শুরু হোক নিজের পরিবার থেকেই।"
তিনি আরও বলেন, “আইনের বাস্তবায়নে জানতে হবে। বেশি বেশি উপন্যাস পড়লে জ্ঞান বাড়ে—এমন অভ্যাস গড়ে তুললে সামাজিক সমস্যা নিয়েও ভালোভাবে কাজ করা যায়।”
কর্মশালায় আরও বক্তব্য দেন সিলেট সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানা, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট মহানগর আহ্বায়ক দেলোয়ার হোসেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের পাঁচটি দলে বিভক্ত করে তামাক নিয়ন্ত্রণ সংক্রান্ত বিভিন্ন বিষয়ের ওপর গ্রুপ ডিসকাশন করানো হয়। প্রতিটি দল নিজেদের পরামর্শ ও সুপারিশ উপস্থাপন করে।
আলোচনার বিষয়গুলোর মধ্যে ছিল—মোবাইল কোর্ট পরিচালনা, পাবলিক প্লেস ও পরিবহনে ধূমপান মুক্তকরণ, তামাকবিরোধী প্রচারণা জোরদার করা, তামাক কোম্পানির বিজ্ঞাপন অপসারণ, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতা সৃষ্টি। কর্মশালাটি ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগ বাস্তবায়নে একটি কার্যকর পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
পিপিএম-সেবা পদক পেলেন জালালাবাদ থানার ওসি

পিপিএম-সেবা পদক পেলেন জালালাবাদ থানার ওসি