আমেরিকা , বুধবার, ০১ জুলাই ২০২৬ , ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৫০ বছর পূর্তিতে ইপসিলান্তিতে জমকালো এয়ার শো শুরু ১৭ জুলাই লিভোনিয়ায় অস্ত্রধারী বাড়ির মালিক পুলিশের গুলিতে নিহত ডেট্রয়েটে গাড়ির ধাক্কায় দুই পথচারী নিহত মিশিগানজুড়ে তীব্র তাপপ্রবাহের আশঙ্কা ওয়ারেনে জননিরাপত্তা নিয়ে বামের প্রাণবন্ত টাউন হল মিটিং ওয়ারেনে জননিরাপত্তা নিয়ে বামের প্রাণবন্ত টাউন হল মিটিং মিশিগানে ১৭ হাজার পাউন্ড অবৈধ আতশবাজি ও বিস্ফোরক জব্দ আজ পবিত্র আশুরা ইউনিভার্সিটি অব মিশিগানে টিউশন ফি ৩%  ও পুলিশ বাজেট ৩৯% বৃদ্ধি অনুমোদন যৌন নির্যাতন তদন্তে সাগিনাউ ডায়োসিসের ৩৭ যাজকের নাম প্রকাশ ডেট্রয়েটে একদিনের ব্যবধানে দুই হত্যাকাণ্ড, তদন্তে পুলিশ ভোটাধিকার বিল পাস না হলে  আবাসন বিলে স্বাক্ষর নয় : ট্রাম্প নোভিতে ডায়ালাইসিসের পর এক রোগীর  মৃত্যু, সতর্কতায় বন্ধ ডাভিটা কেন্দ্র ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত

নার্সকে অপহরণের পর হত্যা, অভিযুক্ত গ্রেফতার

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৩ ১১:৪৩:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৩ ১১:৪৩:০৬ পূর্বাহ্ন
নার্সকে অপহরণের পর হত্যা, অভিযুক্ত গ্রেফতার
ডেট্রয়েট, ১৫ মে :  ডেট্রয়েটের একটি হাসপাতালের বাইরে ২৯ বছর বয়সী সাবেক বান্ধবীকে অপহরণের পর হত্যার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সূত্র জানায়, ৩৬ বছর বয়সী জামের মিলারকে সোমবার সকালে ডেট্রয়েট থেকে গ্রেপ্তার করা হয়। তার সাবেক বান্ধবী প্যাট্রিস উইলসনকে অপহরণ ও হত্যায় জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে অভিযোগ আনার জন্য একটি পরোয়ানা নিয়ে কাজ করছেন তদন্তকারীরা। 
ডেট্রয়েট মেডিকেল সেন্টারের নার্স উইলসনকে শনিবার সকাল ৭টা ৪০ মিনিটে ডেট্রয়েট রিসিভিং হাসপাতালের বাইরে সেন্ট অ্যান্টোইন সেন্টের ৪২০০ ব্লক থেকে অপহরণ করা হয়। যদিও তিনি সেই হাসপাতালে কাজ করতেন কিনা তা স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে, উইলসন তার শিফট শেষ করে ২০২০ সালের লিংকন নটিলাসে প্রবেশ করছিলেন, এ সময় মিলার তাকে যাত্রীর আসনে ঠেলে দেন।  পরে  মিলার বান্ধবী প্যাট্রিস উইলসনকে নিয়ে  আই-৭৫ এবং ম্যাক অ্যাভিনিউয়ের দক্ষিণদিকে পালিয়ে যান। পুলিশ উইলসন এবং মিলার ছবি প্রকাশ করে এবং তল্লাশি শুরু করে। পরদিন রোববার তার মৃতদেহ ঘটনাস্থল থেকে ২০ মাইলেরও বেশি দূরে নভাইতে পার্ক করা একটি গাড়ির ট্রাঙ্কে পাওয়া যায়। 

অভিযুক্ত জামের মিলার/Detroit Police Department

গতকাল রোববার ডেট্রয়েট মেডিকেল সেন্টারের মুখপাত্র ব্রায়ান টেইলর এক বিবৃতিতে বলেন, 'গভীর দুঃখের সঙ্গে আমরা প্রিয় নার্স নেতা প্যাট্রিস উইলসনের পরিবার, বন্ধু ও ডিএমসি সহকর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। প্যাট্রিস শুধু একজন সহকর্মীই ছিলেন না, ডিএমসি-র অনেকের কাছেই প্রেমময় বন্ধু ছিলেন। তিনি বলেন, অ্যাডাল্ট সেন্ট্রাল ক্যাম্পাস হাসপাতালগুলোতে কর্মীদের জন্য শোক কাউন্সেলিং পাওয়া যায়। ডেট্রয়েট পাবলিক সেফটি হেডকোয়ার্টার্সে বিকাল ৪টায় এক সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তারা মামলাটি আপডেট করবেন বলে আশা করা হচ্ছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৃক্ষই জলবায়ু পরিবর্তন মোকাবিলার প্রাকৃতিক রক্ষাকবচ: ড. জহিরুল হক

বৃক্ষই জলবায়ু পরিবর্তন মোকাবিলার প্রাকৃতিক রক্ষাকবচ: ড. জহিরুল হক