আমেরিকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকায় সার্জিও গোর-দীনেশ ত্রিবেদীর বৈঠক ধর্মীয় বিভাজনের সব অপচেষ্টা প্রতিহত করতে হবে : মির্জা ফখরুল রোহিঙ্গাদের দুর্দশা প্রত্যক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ জনের বিরুদ্ধে মামলা আটলান্টিক সিটি মেয়রের শিক্ষা বৃত্তিতে বাংলাদেশি-আমেরিকানদের আধিপত্য সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মার্কিন বিশেষ দূত সার্জিও গর ঢাকায় হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, নাসীর-সারজিসসহ আহত ১৫ জনকল্যাণের অঙ্গীকার নিয়ে মিশিগানে মিনহাজ চৌধুরীর নির্বাচনী লড়াই মিশিগানে মর্মান্তিক ট্র্যাজেডি:  মৃত  দম্পতি ও ৬ শিশুর পরিচয় শনাক্ত পশ্চিম মিশিগানে গোলাগুলি: পাঁচজন আহত, চারজন হেফাজতে ট্রাইব্যুনালে আবদুল হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দাখিল কথিত ঋণ কেলেঙ্কারি : সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ ঢাকায় উল্টো রথযাত্রার পথে মিলল ‘পাইপ বোমা’ ট্রাম্পের শুল্কযুদ্ধের ছায়ায় গর্ডি হাউ ব্রিজের উদ্বোধন মিশিগানে ভয়াবহ ট্র্যাজেডি : বাড়ির আগুনে ৬ শিশুসহ ৮ জন নিহত বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, গুলশানে নিজ বাসায় নতুন ঠিকানা

লজ ফ্রিওয়ে দুর্ঘটনায় নিহত ব্যক্তি ছিলেন ওয়েইন কাউন্টি শেরিফের ডেপুটি

  • আপলোড সময় : ০৯-০৬-২০২৫ ১২:৩৪:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৬-২০২৫ ১২:৩৪:২৮ অপরাহ্ন
লজ ফ্রিওয়ে দুর্ঘটনায় নিহত ব্যক্তি ছিলেন ওয়েইন কাউন্টি শেরিফের ডেপুটি
ডেট্রয়েট, ৯ জুন : ডেট্রয়েটের লজ ফ্রিওয়েতে সাপ্তাহিক ছুটির দিনে ঘটে যাওয়া এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তি ছিলেন ওয়েইন কাউন্টি শেরিফের ডেপুটি, রায়ান ফিলিপস। সোমবার (৮ জুন) বিষয়টি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
ওয়েইন কাউন্টি শেরিফ রাফেল ওয়াশিংটন এক বিবৃতিতে বলেন, “এত অল্প বয়সী এবং প্রতিশ্রুতিশীল একজন সদস্যকে হারানো আমাদের সকলের জন্যই অত্যন্ত কষ্টের, বিশেষ করে তার সহকর্মীদের জন্য। আমরা আশা করি মিশিগান স্টেট পুলিশ (MSP) এই দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করবে।”
মিশিগান স্টেট পুলিশ জানায়, শনিবার ভোর ২টা ১৫ মিনিটে ডেট্রয়েটের লজ ফ্রিওয়ে ও শিকাগো বুলেভার্ড সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, একটি SUV উত্তরমুখী পথে চলছিল, হঠাৎ চালক রাস্তা থেকে সরে গিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায় এবং পরে গাড়িটি উল্টে যায়। রায়ান ফিলিপস ঘটনাস্থলেই প্রাণ হারান। পুলিশ বলেছে, দুর্ঘটনার সময় তিনি গাড়ি থেকে ছিটকে পড়েন। তদন্তকারীরা আরও নিশ্চিত করেছেন, দুর্ঘটনায় আর কোনো গাড়ি জড়িত ছিল না এবং অন্য কেউ আহতও হননি। মাত্র ২৫ বছর বয়সী এই তরুণ কর্মকর্তা দুর্ঘটনার সময় কর্তব্যরত ছিলেন না বলে নিশ্চিত করেছে শেরিফ অফিস।
Source & Photo: http://detroitnews.com

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হঠাৎ ঢাকার পথে প্রধানমন্ত্রী, দেখলেন  নগর ব্যবস্থাপনার বাস্তব চিত্র

হঠাৎ ঢাকার পথে প্রধানমন্ত্রী, দেখলেন  নগর ব্যবস্থাপনার বাস্তব চিত্র