আমেরিকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওয়ারেনে মেয়ের গাড়ির ধাক্কায় বাবার মৃত্যু, তদন্ত চলছে প্রকৌশল ও প্রযুক্তির সেতুবন্ধনে ডেট্রয়েটে আবিয়ার সম্মেলন ডেট্রয়েটে সাতসকালে রক্তাক্ত  গোলাগুলি, নিহত ৩, আহত ৪ জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মহান মানুষের জীবনাবসান, প্রয়াত মিশিগানের রিচার্ড ম্যানুগিয়ান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই ‘লেক আমেরিকা’ নিয়ে এআই ছবি, চাকরি হারালেন মিশিগানের সিইও নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী, দেশের পথে সাউথ হ্যাভেনে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার

হ্যামট্রাম্যাকের পথে শোভা পেল জগন্নাথ দেবের রথ

  • আপলোড সময় : ১৪-০৬-২০২৫ ০৪:৩৪:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৬-২০২৫ ০৪:৩৪:৫৮ অপরাহ্ন
হ্যামট্রাম্যাকের পথে শোভা পেল জগন্নাথ দেবের রথ
হ্যামট্রাম্যাক, ১৪ জুন : জগন্নাথ ভক্ত মিশিগানের উদ্যোগে গতকাল শনিবার দুপুরে হ্যামট্রাম্যাক শহরে অনুষ্ঠিত হলো শ্রীশ্রী জগন্নাথ দেবের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব।  নারিকেল ফাটিয়ে এ বছরের রথযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নবদ্বীপ ইসকনের গভর্নিং বডির সদস্য স্বামী ভাক্তি পুরুষোত্তম।
উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন চট্টগ্রাম তুলশীধাম মন্দিরের দেব দীব পুরী মহারাজ, পরিমল শুক্লা, কালি মন্দিরের প্রেসিডেন্ট শ্যামাব্রত হালদার, রাখি রঞ্জন রায়, সিটি কাউন্সিলম্যান আবু মুসা, অমূল্য চৌধুরী ও অমলেশ চৌধুরী প্রমুখ।

রথযাত্রাটি দুপুরে শহরের ক্যানিফ ও ম্যাকডুগাল্ট সংযোগস্থলের পার্কিং লট থেকে শুরু হয়। এরপর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে ফিরে এসে শেষ হয় শুভ ও শান্তিপূর্ণ পরিবেশে। সকাল থেকেই নানা বয়সের ভক্তরা জড়ো হতে থাকেন রথের আশপাশে। এক সময় পুরো পার্কিং এলাকা ভক্তদের পদচারণায় মুখর হয়ে ওঠে। উদ্বোধনের পর ভক্তরা "হরে কৃষ্ণ হরে কৃষ্ণ" ধ্বনি, বাদ্যযন্ত্রের তাল এবং নারীদের উলুধ্বনিতে পরিবেশ সুরভিত করে তোলেন। সবার সম্মিলিত টানে এগিয়ে চলে শ্রীজগন্নাথের রথ।

রথযাত্রায় অংশগ্রহণ করেন নানা বয়সী নারী-পুরুষ ও শিশু। উৎসবটি যেন হয়ে ওঠে এক সর্বজনীন মিলনমেলা, যেখানে শুধু হিন্দু সম্প্রদায়ের মানুষ নয়, বিভিন্ন ধর্মের মানুষও রাস্তার দুই পাশে দাঁড়িয়ে সম্মান ও শ্রদ্ধার সঙ্গে রথযাত্রা প্রত্যক্ষ করেন। অনেকে মোবাইলে ছবি ও ভিডিও ধারণ করে নিজেদের এই আনন্দঘন মুহূর্ত স্মরণীয় করে রাখেন।
রথযাত্রার সার্বিক নিরাপত্তায় হ্যামট্রাম্যাক পুলিশ প্রশংসনীয় ভূমিকা পালন করে। নির্বিঘ্নে এবং আনন্দঘন পরিবেশে উৎসবটি সম্পন্ন হওয়ায় আয়োজক ও স্থানীয় বাসিন্দারা পুলিশ বিভাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
পিপিএম-সেবা পদক পেলেন জালালাবাদ থানার ওসি

পিপিএম-সেবা পদক পেলেন জালালাবাদ থানার ওসি