আমেরিকা , সোমবার, ২৯ জুন ২০২৬ , ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানজুড়ে তীব্র তাপপ্রবাহের আশঙ্কা ওয়ারেনে জননিরাপত্তা নিয়ে বামের প্রাণবন্ত টাউন হল মিটিং ওয়ারেনে জননিরাপত্তা নিয়ে বামের প্রাণবন্ত টাউন হল মিটিং মিশিগানে ১৭ হাজার পাউন্ড অবৈধ আতশবাজি ও বিস্ফোরক জব্দ আজ পবিত্র আশুরা ইউনিভার্সিটি অব মিশিগানে টিউশন ফি ৩%  ও পুলিশ বাজেট ৩৯% বৃদ্ধি অনুমোদন যৌন নির্যাতন তদন্তে সাগিনাউ ডায়োসিসের ৩৭ যাজকের নাম প্রকাশ ডেট্রয়েটে একদিনের ব্যবধানে দুই হত্যাকাণ্ড, তদন্তে পুলিশ ভোটাধিকার বিল পাস না হলে  আবাসন বিলে স্বাক্ষর নয় : ট্রাম্প নোভিতে ডায়ালাইসিসের পর এক রোগীর  মৃত্যু, সতর্কতায় বন্ধ ডাভিটা কেন্দ্র ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ

রাউজানে মহামুনি মন্দিরে রাজগুরু বিজয়ানন্দ মহাথের'র স্মরণ সভা 

  • আপলোড সময় : ২৮-০৬-২০২৫ ০২:৫১:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৬-২০২৫ ০২:৫১:২৬ পূর্বাহ্ন
রাউজানে মহামুনি মন্দিরে রাজগুরু বিজয়ানন্দ মহাথের'র স্মরণ সভা 
চট্টগ্রাম , ২৮ জুন : গতকাল বিহার মিলনায়তনে ঐতিহ্যবাহী মহামুনি মহাবিহারের নবরূপকার রাজগুরু বিজয়ানন্দ মহাথেরর ২২তম মহাপ্রায়ণ দিবস উপলক্ষে অষ্টপরিস্কারসহ সংঘদান ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়। বিহারের অধ্যক্ষ শ্রীসদ্ধর্মশাসনাচার্য অভয়ানন্দ মহাথের সভার সভাপতিত্ব করেন।
সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি সদ্ধর্মরত্ন জ্ঞানানন্দ মহাথের। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন অগ্রসার মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশের মহাসচিব শাসনরত্ন সুমিত্তানন্দ থের। অনুষ্ঠানে রাজগুরু স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক ড. প্রিয়দর্শী মহাথের, সহ-সাধারণ সম্পাদক সংঘনিধি সুমঙ্গল থেরো, শাসনসারথী তিস্সানন্দ মহাথের, শিক্ষক রাজেস মুৎসুদ্দী ও আকিঞ্চণ বড়ুয়া প্রমুখ অংশ নেন।
বক্তারা রাজগুরু বিজয়ানন্দ মহাথেরকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করে বলেন, তিনি জঙ্গলাকীর্ণ মন্দিরের গাছপালা ও ঝোপঝাড় পরিষ্কার করে ভিক্ষুসংঘের স্থায়ী বসবাসের উপযোগী পরিবেশ সৃষ্টি করেন। পরবর্তীতে জাপান-বাংলা গ্রাম উন্নয়নের মাধ্যমে তাঁতশিল্প ও টাইপ শিক্ষা কেন্দ্র ও অনাথালয় প্রতিষ্ঠা করেন। এসব প্রতিষ্ঠান থেকে বহু ছেলে-মেয়ে উচ্চ শিক্ষায় প্রতিষ্ঠিত হয়ে সমাজের দারিদ্র দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
রাজগুরু মহাথেরের ঐতিহাসিক অবদান ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড আজও বৌদ্ধ সম্প্রদায়ের মাঝে অনুপ্রেরণার উৎস হয়ে রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হ্যামট্রাম্যাকে তিন দিনব্যাপী সামার জ্যাম ফেস্টিভ্যাল শুরু ১০ জুলাই

হ্যামট্রাম্যাকে তিন দিনব্যাপী সামার জ্যাম ফেস্টিভ্যাল শুরু ১০ জুলাই