আমেরিকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রমনা কালীমন্দিরে মা কালীর স্বর্ণের জিহ্বা চুরি, গ্রেফতার হিন্দু দম্পতিসহ ৪ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপির পথচলা : জি কে গউছ ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় দুজন আটক  মিশিগানে উষ্ণতার পর বৃষ্টি, ফিরবে শরতের আবহাওয়া মিশিগানে এক সপ্তাহে গ্যাসের দাম বেড়েছে ১৯ সেন্ট, গ্যালন ৪.৬৬ ডলার বাংলাদেশি কমিউনিটিকে ঘিরে মিশিগানে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর শরতের মায়াবী আকাশে ‘হান্টার্স মুন’, মিশিগানে দেখা মিলবে ২৫ অক্টোবর মিশিগানের আকাশে বিমানের ইঞ্জিন  বিকল, মহাসড়কের পাশে জরুরি অবতরণ ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে বন্দুক  হামলা, নিহত ১ ও আহত ৩ আয়াস-রিমিসহ ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, একটি বিস্ফোরিত চেলসির গ্যাস স্টেশনের কাছে বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার ডেট্রয়েটে গুলিতে ১৮ বছর বয়সী যুবক নিহত ডেট্রয়েটে ডাকবাহকের ওপর হামলা; ৪ জন গ্রেপ্তার ডেট্রয়েটের মেয়রকে হুমকি, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা ল্যাপিয়ার হাই স্কুলের শিক্ষকের বিরুদ্ধে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ হ্যারিসন টাউনশিপে নৌকাডুবি, তিনজন নিহত I-696-এ স্বস্তি, ১২ অক্টোবর খুলছে পশ্চিমমুখী প্রায় সব র‍্যাম্প অটো শ্রমিকদের দূত হলেন ট্রাম্প-সমর্থক প্যানেবেকার ডেট্রয়েটে অরক্ষিত বন্দুকের গুলিতে ১১ বছরের শিশু আহত

একই রশিতে হাত, হ্যামট্রাম্যাক রথে মানুষের মেলবন্ধন

  • আপলোড সময় : ২৯-০৬-২০২৫ ০৩:০৩:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৫ ০৩:৩০:১৩ পূর্বাহ্ন
একই রশিতে হাত, হ্যামট্রাম্যাক রথে মানুষের মেলবন্ধন
হ্যামট্রাম্যাক, ২৯ জুন  : প্রবাসজীবনের ব্যস্ত সময়ের মাঝেও গতকাল শনিবার হ্যামট্রাম্যাক শহরে দেখা গেলো এক অভূতপূর্ব ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসবের আবহ। শ্রী শ্রী জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রা আয়োজনের মধ্য দিয়ে দিনটি হয়ে ওঠে আনন্দ, ভক্তি এবং মিলনের এক অনন্য উৎসব।
বিকাল ৬টায় শুভ সূচনার মন্ত্রোচ্চারণ ও কীর্তনের মধ্য দিয়ে শুরু হয় শ্রীজগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার রথ টানার পর্ব। বেলমন্ট গ্যালাগার পয়েন্ট থেকে শুরু হয়ে রথটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ক্যানিফ, জোসেফ কম্প এবং ইভালিন প্রদক্ষিণ করে হ্যামট্রাম্যাক সিটি হলের সামনে এসে পৌছে। সেখানে অনুষ্ঠিত হয় কীর্তন ও ভক্তিসঙ্গীতের পরিবেশনা। পরে রথটি একইস্থানে এসে শেষ হয়।
সনাতন সংঘ হ্যামট্রাম্যাকের আয়োজনে অনুষ্ঠিত এই রথযাত্রায় অংশ নেন শত শত ভক্ত ও দর্শনার্থী। রথের দড়ি টানতে দেখা যায় ছোট থেকে বড়, সকল বয়সের নারী-পুরুষকে। মৃদঙ্গের তাল, কীর্তনের সুর, শঙ্খধ্বনি আর রঙিন আবিরে চারপাশ মুখর হয়ে ওঠে এক অপার্থিব অনুভবে। উপস্থিত অনেকেই বলেন, “এই রথযাত্রা আমাদের মনে করিয়ে দেয় আমাদের শিকড়, আমাদের সংস্কৃতি,যেটা আমরা প্রবাসে থেকেও ভুলিনি।” রথযাত্রা শেষে ভক্তদের মাঝে বিতরণ করা হয় প্রসাদ।
এদিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ছিল সুশৃঙ্খলতা ও সৌহার্দ্য। স্থানীয় প্রশাসনের সরব উপস্থিতি এবং স্বেচ্ছাসেবকদের আন্তরিক সহযোগিতায় পুরো অনুষ্ঠানটি হয় শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও অত্যন্ত সফল।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, “এই রথযাত্রা শুধুই ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের প্রবাসী সমাজের মাঝে পারস্পরিক সম্পর্ক ও সংস্কৃতির বন্ধনকে শক্ত করে। আমাদের নতুন প্রজন্ম যাতে এই ঐতিহ্যের সঙ্গে পরিচিত হয়, সেটিও এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।”
হ্যামট্রাম্যাক শহরের হৃদয়ে এই রথযাত্রা প্রমাণ করলো, ভূগোল বদলালেও সংস্কৃতির টান কখনো মুছে যায় না।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএনপিকে হাসিনার ভূতে ধরেছে : মামুনুল হক

বিএনপিকে হাসিনার ভূতে ধরেছে : মামুনুল হক