আমেরিকা , রবিবার, ২৪ মে ২০২৬ , ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংস্কার শেষে নতুন রূপে খুলল  ডেট্রয়েটের স্পিরিট প্লাজা গুড হার্টে ‘টানেল অব ট্রিজ’ সড়ক ধসে পর্যটন ও ব্যবসায় অনিশ্চয়তা মিশিগানে সালমোনেলা সংক্রমণের বিস্তার, ৩১ অঙ্গরাজ্যে আক্রান্ত ১৮৪ মাউন্ট ক্লেমেন্সে শব্দদূষণ বিরোধে গুলিবর্ষণ, জুনে অ্যারেইনমেন্ট মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে বাসে ধাক্কা, মিশিগানে বিচারক অভিযুক্ত ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিলেটে র‍্যাব সদস্য ইমন আচার্য্য নিহত বন্দী নারীর ওপর যৌন নির্যাতন : সাবেক ফেডারেল কারা কর্মকর্তার দোষ স্বীকার ডেট্রয়েটে গোলাগুলির জেরে সাউথফিল্ড ফ্রিওয়ে বন্ধ ডেট্রয়েটে গুলিতে নিহত  দুই, অক্ষত উদ্ধার শিশু টানা সাফল্যের মুকুটে নতুন পালক, ১৫ পুরস্কার জিতলো ‘দ্য ডেট্রয়েট নিউজ’ হাওয়েলে দুটি ভারী যন্ত্রাংশের মাঝে পিষ্ট হয়ে ডাই সেটার নিহত মার্কিন পতাকার রঙে সাজানো  ৫০ রিকশা ঘুরবে ঢাকার পথে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ মেমোরিয়াল ডে ঘিরে মিশিগানে পথে নামবেন ১.৩ মিলিয়নের বেশি মানুষ মেট্রো ডেট্রয়েটে আবাসন বাজারে বড় উল্লম্ফন, বাড়ির মূল্য ঊর্ধ্বমুখী সান ডিয়েগোর ইসলামিক সেন্টারে ভয়াবহ হামলা :  নিহত ৩, মৃত দুই সন্দেহভাজন ডেট্রয়েট শহরের কেন্দ্রে শত শত কিশোরের বিশৃঙ্খলা, একাধিক সংঘর্ষ বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে স্টার্লিং হাইটসে দুর্ঘটনায় থেমে গেল এমডি গুলশান আহমেদের জীবন প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের বৈঠক

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় চালক নিহত

  • আপলোড সময় : ০১-০৭-২০২৫ ১২:৩৪:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৫ ১২:৩৪:২১ অপরাহ্ন
মাধবপুরে সড়ক দুর্ঘটনায় চালক নিহত
মাধবপুর, (হবিগঞ্জ) : কাঁঠাল ভর্তি পিকআপ ভ্যান ও যাত্রীবাহি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক লিটন মিয়া (৪১)  ঘটনাস্থলে নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ৩ টার দিকে মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের বেজুড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটেছে। লিটন মিয়া হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পশ্চিম জাহিদপুর গ্রামের দিলাওর মিয়ার ছেলে। দুর্ঘটনার খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন দুর্ঘটনাস্থলে এসে গাড়িতে আটকে থাকা নিহত লিটন মিয়াকে উদ্বার করেছে। দুর্ঘটনার ঢাকা সিলেট মহাসড়ক অর্ধ ঘন্টার ওপরে বন্ধ ছিল।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সহিদ উল্লাহ জানান, নরসিংদী থেকে কাঁঠাল বোঝাই করে পিকআপ চালক গাড়ি নিয়ে নবীগঞ্জ যাচ্ছিল। ঘটনার সময় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লিটন মিয়া গাড়িতে আটকে ঘটনাস্থলে নিহত হন। বাসের বেশ কয়েক জন যাত্রী আহত হয়েছেন। নিহত লিটন মিয়াকে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। গাড়ি দুটো জব্দ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সারাদেশ শিশু নিপীড়নের প্রতিবাদে হবিগঞ্জে নাগরিকবন্ধন

সারাদেশ শিশু নিপীড়নের প্রতিবাদে হবিগঞ্জে নাগরিকবন্ধন