আমেরিকা , রবিবার, ২৪ মে ২০২৬ , ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংস্কার শেষে নতুন রূপে খুলল  ডেট্রয়েটের স্পিরিট প্লাজা গুড হার্টে ‘টানেল অব ট্রিজ’ সড়ক ধসে পর্যটন ও ব্যবসায় অনিশ্চয়তা মিশিগানে সালমোনেলা সংক্রমণের বিস্তার, ৩১ অঙ্গরাজ্যে আক্রান্ত ১৮৪ মাউন্ট ক্লেমেন্সে শব্দদূষণ বিরোধে গুলিবর্ষণ, জুনে অ্যারেইনমেন্ট মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে বাসে ধাক্কা, মিশিগানে বিচারক অভিযুক্ত ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিলেটে র‍্যাব সদস্য ইমন আচার্য্য নিহত বন্দী নারীর ওপর যৌন নির্যাতন : সাবেক ফেডারেল কারা কর্মকর্তার দোষ স্বীকার ডেট্রয়েটে গোলাগুলির জেরে সাউথফিল্ড ফ্রিওয়ে বন্ধ ডেট্রয়েটে গুলিতে নিহত  দুই, অক্ষত উদ্ধার শিশু টানা সাফল্যের মুকুটে নতুন পালক, ১৫ পুরস্কার জিতলো ‘দ্য ডেট্রয়েট নিউজ’ হাওয়েলে দুটি ভারী যন্ত্রাংশের মাঝে পিষ্ট হয়ে ডাই সেটার নিহত মার্কিন পতাকার রঙে সাজানো  ৫০ রিকশা ঘুরবে ঢাকার পথে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ মেমোরিয়াল ডে ঘিরে মিশিগানে পথে নামবেন ১.৩ মিলিয়নের বেশি মানুষ মেট্রো ডেট্রয়েটে আবাসন বাজারে বড় উল্লম্ফন, বাড়ির মূল্য ঊর্ধ্বমুখী সান ডিয়েগোর ইসলামিক সেন্টারে ভয়াবহ হামলা :  নিহত ৩, মৃত দুই সন্দেহভাজন ডেট্রয়েট শহরের কেন্দ্রে শত শত কিশোরের বিশৃঙ্খলা, একাধিক সংঘর্ষ বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে স্টার্লিং হাইটসে দুর্ঘটনায় থেমে গেল এমডি গুলশান আহমেদের জীবন প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের বৈঠক

বান্দরবানে সেনা অভিযানে কেএনএফের কমান্ডারসহ নিহত ২, অস্ত্র উদ্ধার

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ০৩:৪৯:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ০৩:৪৯:৩০ পূর্বাহ্ন
বান্দরবানে সেনা অভিযানে কেএনএফের কমান্ডারসহ নিহত ২, অস্ত্র উদ্ধার
বান্দরবান, ৩ জুলাই : বান্দরবানের রুমা উপজেলার পলি প্রাংশা এলাকায় সেনাবাহিনীর অভিযানে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) কমান্ডারসহ দুই সন্ত্রাসী নিহত হয়েছে। বুধবার (২ জুলাই) রাত থেকে বৃহস্পতিবার (৩ জুলাই) ভোর পর্যন্ত চালানো অভিযানে নিরাপত্তা বাহিনী তাদের অবস্থান শনাক্ত করে মোবাইল টহল পরিচালনা করছিল।
সেনাবাহিনীর ওপর সন্ত্রাসীদের হামলার পর দুপক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এতে কেএনএফের কমান্ডারসহ দুইজন নিহত হন। ঘটনাস্থল থেকে তিনটি টিএসএমজি, একটি দেশীয় বন্দুক ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
এছাড়া, সেনাবাহিনী একই রাতে পলি প্রাংশার বিলছড়ি, কাইগোছড়াসহ কয়েকটি এলাকা তল্লাশি অভিযান চালায়। নিহতদের ঘটনাপ্রেক্ষিতে ওই এলাকায় সেনাবাহিনীর অভিযান ও তল্লাশি কার্যক্রম চলমান রয়েছে। এই ঘটনার ফলে আশেপাশের এলাকাগুলোতে আতঙ্ক বিরাজ করছে বলে জানা গেছে। নিরাপত্তা বাহিনী এই এলাকায় সন্ত্রাস দমন এবং আইন শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে আছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সারাদেশ শিশু নিপীড়নের প্রতিবাদে হবিগঞ্জে নাগরিকবন্ধন

সারাদেশ শিশু নিপীড়নের প্রতিবাদে হবিগঞ্জে নাগরিকবন্ধন