আমেরিকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬ , ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে পরজীবী সংক্রমণের সম্ভাব্য উৎস লেটুস, আক্রান্ত ২,৬৪০ ছাড়াল ডেট্রয়েটে বাড়ির পার্টিতে গুলিতে ৩ কিশোর-কিশোরী আহত, আটক ১ ইসাবেলা কাউন্টিতে ভুল পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ মনরো কাউন্টির মেরিনায় গুলিতে নিহত ৫৪ বছর বয়সী ব্যক্তি আকাশে বড় উড়াল, ২১ বোয়িং যোগ করছে ইউএস-বাংলা হিট ওয়েভের কবলে মিশিগান, তাপমাত্রা ছুঁতে পারে ১০০ ডিগ্রি ৪.৭ বিলিয়ন ডলারের গর্ডি হাউ ব্রিজ খুলছে ২৭ জুলাই ম্যাকিনাক ব্রিজ থেকে ঝাঁপের ঘটনায় নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার গ্রেট লেকস ক্রসিং মলে গুলির  ঘটনায় একজন নিহত, আটক ১ বিশ্বকাপে আর্জেন্টিনার দাপট  অব্যাহত, সুইজারল্যান্ডকে বিদায় শেলবি টাউনশিপে সৎ বাবাকে গুলি করে হত্যা, অভিযুক্তের বিরুদ্ধে ১১ অভিযোগ কারজ্যাকিংয়ের পর গাড়িতে থাকা ৭ মাসের শিশুকে উদ্ধার করল পুলিশ অভিবাসী ভিসা স্থগিত নিয়ে মুখ খুলল ঢাকার মার্কিন দূতাবাস মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী আতঙ্ক : আক্রান্ত ১,৫৬০ ছাড়াল হবিগঞ্জে বন্যার তাণ্ডব, ত্রাণ নিয়ে  দুর্গতদের পাশে হুইপ জি কে গউছ জোনাকির আলো যেন না নিভে যায় কোমা থেকে ফিরে এবার চিকিৎসা বিজ্ঞানের পথে ১৮ বছরের ব্রুক ওয়েস্ট শেলবি টাউনশিপে গুলিতে বাবা নিহত, ছেলে গ্রেপ্তার মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী রোগের থাবা, আক্রান্ত ছাড়াল ১,২০০ মিশিগানে ৭৭ বছর বয়সী দাদীর ওপর নির্যাতন, নাতির জেল

ফোর্থ জুলাই উপলক্ষে উইক্সম ও নোভিতে পারিবারিক মিলনমেলা ও জন্মদিন উদযাপন

  • আপলোড সময় : ০৫-০৭-২০২৫ ০২:১৬:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৭-২০২৫ ০২:১৬:৪৩ পূর্বাহ্ন
ফোর্থ জুলাই উপলক্ষে উইক্সম ও নোভিতে পারিবারিক মিলনমেলা ও জন্মদিন উদযাপন
নোভি/উইক্সম, ৫ জুলাই : যুক্তরাষ্ট্রের ২৪৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল রাজ্যের উইক্সম ও নোভি শহরে উদযাপিত হলো এক স্মরণীয় দিন। পারিবারিক মিলনমেলা, বন্ধু-পরিজনের আনন্দঘন উপস্থিতি, কিশোরের জন্মদিন উদযাপন এবং রাতে ফায়ারওয়ার্কস সব মিলিয়ে দিনটি ছিল অনন্য।
উইক্সম শহরের সুপরিচিত বাসিন্দা, বিশিষ্ট রেষ্টুরেন্ট ব্যবসায়ী সত্যেন্দ্র দাসের আমন্ত্রণে দুপুর থেকে শুরু হয় দিনব্যাপী এই মিলনমেলা। নোভি সিটির খ্যাতনামা 'রিকি সুশি' রেস্তোরাঁয় আয়োজিত হয় একটি বিশেষ লাঞ্চ, যেখানে পরিবার,আত্মীয়স্বজন ও বন্ধুরা অংশগ্রহণ করেন এবং উপভোগ করেন সুস্বাদু সব খাবার। অতিথিদের আপ্যায়নে ছিল আতিথেয়তা ও আনন্দঘন পরিবেশ।

লাঞ্চের পর বিকেলে সবাই ছুটে যান নোভি শহরের ওয়ালেড লেক পার্কে। প্রকৃতির মাঝে ছায়াঘেরা এই বিশাল পার্কে শিশু-কিশোরদের জন্য ছিল খেলার মাঠ, আর বড়দের জন্য ছিল একটি প্যাভিলিয়নে নির্ঝঞ্ঝাট আড্ডার সুযোগ। উন্মুক্ত পরিবেশে হাসি-আনন্দে মুখর হয়ে ওঠে সবার বিকেল।
দিনের শেষ ভাগে, সন্ধ্যায়, উইক্সম সিটির স্টোনগেট ভিলেজে অবস্থিত সত্যেন্দ্র দাসের নিজস্ব বাসভবনে আয়োজন করা হয় আরেকটি পর্ব। একপর্যায়ে তার বড় ছেলে শঙ্কু দাসের ১২তম জন্মদিন কেক কেটে ঘরোয়া পরিবেশে পালন করা হয়। উপস্থিত সবাই প্রাণভরে শুভেচ্ছা জানান শঙ্কুকে।

দিনের পরিসমাপ্তি ঘটে রাতের ফায়ারওয়ার্কস প্রদর্শনীর মাধ্যমে। আকাশজুড়ে আলোর ঝলকানি আর রঙিন আতশবাজির নান্দনিক দৃশ্যে মুগ্ধ হন সবাই। শিশুদের চোখে ছিল বিস্ময় আর উল্লাস, বড়দের মনে ছড়িয়ে পড়ে গভীর তৃপ্তি।
এই আয়োজনে কেবল একদিনের ছুটিকে উদযাপন করা হয়নি, বরং এটি পরিণত হয় এক হৃদ্যতাপূর্ণ মিলনমেলায়, যেখানে পারিবারিক বন্ধন, সম্প্রীতি ও সংস্কৃতির ছোঁয়ায় আরও দৃঢ় হয়ে ওঠে প্রবাসজীবনের মানবিক সম্পর্কগুলো।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন

আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন