আমেরিকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা

ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচনের সব প্রস্তুতি নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ

  • আপলোড সময় : ০৯-০৭-২০২৫ ০১:৩৪:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৫ ০১:৩৪:১৪ অপরাহ্ন
ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচনের সব প্রস্তুতি নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ
ঢাকা, ৯ জুলাই : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে আয়োজনের জন্য আগামী ডিসেম্বরের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ নির্দেশনায় ভোটের আগে ও পরে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর ব্যবস্থা নিতে এবং নির্বাচনী এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে। বুধবার (৯ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাত ৮টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অগ্রগতি জানাতে ডাকা এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ কথা জানান।
 প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আরও জানান, ৮ লাখ আইনশৃঙ্খলা বাহিনীকে নির্বাচনের জন্য নিয়োজিত রাখা হবে এবং তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। ভোটকেন্দ্রের নিরাপত্তা জোরদার করতে পুলিশের বডি ক্যামেরা ও সিসি টিভি ব্যবস্থার আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে।
তাছাড়া, ১৮ থেকে ৩২ বছর বয়সীদের জন্য পৃথক ভোটার তালিকা ও আলাদা ভোটিং বুথ রাখার উদ্যোগ নেওয়া হবে। ঝুঁকিপূর্ণ প্রায় ১৬ হাজার ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে বিশেষ পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া, নির্বাচনকালের নিরাপত্তা মোতায়েন চারদিন থেকে সাতদিন করা হবে যাতে ভোটের আগে ও পরে কোনো সহিংসতা না ঘটে। প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারও উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর

আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর