আমেরিকা , রবিবার, ২৪ মে ২০২৬ , ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে সালমোনেলা সংক্রমণের বিস্তার, ৩১ অঙ্গরাজ্যে আক্রান্ত ১৮৪ মাউন্ট ক্লেমেন্সে শব্দদূষণ বিরোধে গুলিবর্ষণ, জুনে অ্যারেইনমেন্ট মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে বাসে ধাক্কা, মিশিগানে বিচারক অভিযুক্ত ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিলেটে র‍্যাব সদস্য ইমন আচার্য্য নিহত বন্দী নারীর ওপর যৌন নির্যাতন : সাবেক ফেডারেল কারা কর্মকর্তার দোষ স্বীকার ডেট্রয়েটে গোলাগুলির জেরে সাউথফিল্ড ফ্রিওয়ে বন্ধ ডেট্রয়েটে গুলিতে নিহত  দুই, অক্ষত উদ্ধার শিশু টানা সাফল্যের মুকুটে নতুন পালক, ১৫ পুরস্কার জিতলো ‘দ্য ডেট্রয়েট নিউজ’ হাওয়েলে দুটি ভারী যন্ত্রাংশের মাঝে পিষ্ট হয়ে ডাই সেটার নিহত মার্কিন পতাকার রঙে সাজানো  ৫০ রিকশা ঘুরবে ঢাকার পথে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ মেমোরিয়াল ডে ঘিরে মিশিগানে পথে নামবেন ১.৩ মিলিয়নের বেশি মানুষ মেট্রো ডেট্রয়েটে আবাসন বাজারে বড় উল্লম্ফন, বাড়ির মূল্য ঊর্ধ্বমুখী সান ডিয়েগোর ইসলামিক সেন্টারে ভয়াবহ হামলা :  নিহত ৩, মৃত দুই সন্দেহভাজন ডেট্রয়েট শহরের কেন্দ্রে শত শত কিশোরের বিশৃঙ্খলা, একাধিক সংঘর্ষ বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে স্টার্লিং হাইটসে দুর্ঘটনায় থেমে গেল এমডি গুলশান আহমেদের জীবন প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের বৈঠক ড. ইউনূসসহ সাবেক ২৪ উপদেষ্টার  দেশত্যাগে নিষেধাজ্ঞা আবেদন কানাডা-যুক্তরাষ্ট্রের দরকষাকষির  নতুন ইস্যু গোর্ডি হাউ ব্রিজ

চাঁদপুরে মসজিদের ভেতরে খতিবকে কুপিয়ে হত্যার চেষ্টা

  • আপলোড সময় : ১১-০৭-২০২৫ ১২:২৫:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৫ ১২:২৫:০৪ অপরাহ্ন
চাঁদপুরে মসজিদের ভেতরে খতিবকে কুপিয়ে হত্যার চেষ্টা
চাঁদপুর, ১১ জুলাই : চাঁদপুর সদর উপজেলার প্রফেসর পাড়া মোল্লা বাড়ি জামে মসজিদে জুমার নামাজ শেষে মসজিদের প্রতিষ্ঠাতা খতিব মাওলানা আ.ন.ম. নূর রহমান মাদানির উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়েছে। শুক্রবার (১১ জুলাই) জুমার নামাজ আদায়ের পর এই ঘটনা ঘটে।
আহত মাওলানা নূর রহমান মাদানী মদিনা বিশ্ববিদ্যালয়ের সাবেক মোবাল্লেগ এবং চাঁদপুর সদর উপজেলার দক্ষিণ গুনরাজদী এলাকার মৃত মাওলানা জামাল উদ্দিনের ছেলে। বর্তমানে তিনি চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পরপরই মসজিদ প্রাঙ্গণ থেকে হামলাকারী মো. বিল্লাল হোসেনকে (৫০) আটক করেছে পুলিশ। তিনি চাঁদপুর শহরের বকুলতলা এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে এবং কাঁচামালের ব্যবসায়ী।
মসজিদের আরেক ইমাম মাওলানা মাহবুব হাসান জানান, জুমার বয়ান শেষে বিল্লাল হোসেন কিছু বলতে চাইলেও মুসল্লিরা তাকে থামান। এরপর সে নামাজে অংশ নেয় এবং নামাজ শেষে হঠাৎ চাপাতি নিয়ে হামলা করে। এটি আকিদাগত মতপার্থক্য নাকি অন্য কোনো ধর্মীয় ইস্যু, তা আমরা এখনো নিশ্চিত নই।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. সৈয়দ আহমদ কাজল জানান, ভুক্তভোগীর কানের গোড়ালিতে চাপাতির কোপে গুরুতর জখম হয়েছে। ক্ষতস্থানে ১২টি সেলাই দেওয়া হয়েছে এবং তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, হামলার ঘটনায় আসামি বিল্লালকে আটক করা হয়েছে। এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। মসজিদ কমিটির পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সারাদেশ শিশু নিপীড়নের প্রতিবাদে হবিগঞ্জে নাগরিকবন্ধন

সারাদেশ শিশু নিপীড়নের প্রতিবাদে হবিগঞ্জে নাগরিকবন্ধন