আমেরিকা , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প মিশিগানে সিনাগগে হামলা, সদস্যরা ভয়কে জয় করে একত্রিত মিশিগানে সিনাগগে গাড়ি নিয়ে ঢুকে গুলি, বন্দুকযুদ্ধের পর হামলাকারীর আত্মহত্যা হামলায় আহত সিনাগগ প্রহরী: অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা দমকা হাওয়ার তাণ্ডব : ওয়ারেনে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় জরুরি সতর্কতা সিনাগগ হামলার পর গভর্নরের বার্তা : ইহুদিবিদ্বেষ সহ্য করা হবে না সিনাগগে ট্রাক হামলার সময় শ্রেণিকক্ষে ছিল ১০৩ শিশু মিশিগানের সিনাগগে হামলার মূল উদঘাটনের প্রতিশ্রুতি দিলেন  ট্রাম্প মিশিগানে ট্রাক নিয়ে সিনাগগে ঢুকে গুলি, বন্দুকধারী নিহত মেট্রো ডেট্রয়েটে উচ্চ বাতাসের সতর্কতা যুক্তরাষ্ট্রের দূষিত স্থানের তালিকায় অ্যান আরবারের সাবেক কারখানা

মিশিগান কালিবাড়ির বেঙ্গলি সামার ফেস্টিভ্যাল ২৭ জুলাই  

  • আপলোড সময় : ১৫-০৭-২০২৫ ০১:৩৯:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৫ ০১:৪৭:২২ পূর্বাহ্ন
মিশিগান কালিবাড়ির বেঙ্গলি সামার ফেস্টিভ্যাল ২৭ জুলাই  
ওয়ারেন, ১৫ জুলাই :প্রবাসে বাংলা সংস্কৃতির এক প্রাণবন্ত মিলনমেলা নিয়ে মিশিগান কালিবাড়ি আয়োজন করতে যাচ্ছে একটি বর্ণিল ও উৎসবমুখর আয়োজন ‘বেঙ্গলি সামার ফেস্টিভ্যাল অ্যাট মিশিগান ২০২৫’। আগামী ২৭ জুলাই, রবিবার, মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এই ঐতিহ্যবাহী ও উৎসবমুখর অনুষ্ঠান।
উৎসবের ভেন্যু ২৬০১ ওয়েস্ট ৯ মাইল রোড, ওয়ারেন, মিশিগান। দুপুর ২টা থেকে শুরু হয়ে চলবে সন্ধ্যা ৯টা পর্যন্ত। আয়োজকরা জানিয়েছেন, উৎসবকে ঘিরে ইতোমধ্যে চলছে ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ।
উৎসবের অন্যতম আকর্ষণ হবে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফ্যাশন শো। এতে স্থানীয় প্রতিভাবান শিল্পীরা পরিবেশন করবেন নৃত্য, সংগীত ও অন্যান্য পরিবেশনা। ফেস্টিভ্যাল মানেই শুধু অনুষ্ঠান নয়, খাওয়া-দাওয়া, আড্ডা ও কেনাকাটার আনন্দও থাকবে । উৎসব প্রাঙ্গণে বসবে পোশাক ও গহনার দোকান, যেখানে পাওয়া যাবে বাঙালির ঐতিহ্যবাহী পোশাক, অলংকার এবং দেশি ডিজাইনের নানান সামগ্রী। এইসব আয়োজন প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলা সংস্কৃতির স্বাদ দিতে সাহায্য করবে এবং সকলের মনে জাগাবে এক টুকরো বাংলাদেশের অনুভব।
মিশিগান কালিবাড়ির প্রেসিডেন্ট শ্যামাব্রত হালদার জানান, আমাদের এই ফেস্টিভ্যালে প্রবাসী বাঙালি পরিবারগুলোর মধ্যে মিলনমেলা ঘটবে। বাংলার কৃষ্টি, ঐতিহ্য ও সংস্কৃতি প্রবাসে থেকেও বাঁচিয়ে রাখাই আমাদের মূল উদ্দেশ্য। এটি হবে সংস্কৃতির এক প্রাণবন্ত বিনিময়। তিনি আরও জানান, ফেস্টিভ্যালটি সকলের জন্য উন্মুক্ত। সবাইকে সপরিবারে অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুকুরকে নির্যাতনের অভিযোগে সেন্ট ক্লেয়ার শোরসের বাসিন্দা অভিযুক্ত

কুকুরকে নির্যাতনের অভিযোগে সেন্ট ক্লেয়ার শোরসের বাসিন্দা অভিযুক্ত