আমেরিকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম

পাইপ ফেটে বন্যা, সাময়িকভাবে বন্ধ ওকল্যান্ড মল

  • আপলোড সময় : ১৭-০৭-২০২৫ ১২:২০:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৫ ১২:২০:৩৭ পূর্বাহ্ন
পাইপ ফেটে বন্যা, সাময়িকভাবে বন্ধ ওকল্যান্ড মল
গতকাল ট্রয়ে সিটেতে অবস্থিত ওকল্যান্ড মলের সামনের প্রবেশপথে ৮ ইঞ্চি ব্যাসের একটি প্রধান পাইপ ভেঙে যাওয়ায় বন্যা দেখা দেয়। ফলে গ্রাহকদের সরিয়ে নেওয়া হয় এবং নিরাপত্তার কারণে দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়/Photo : Daniel Mears, The Detroit News

ট্রয়, ১৭ জুলাই : পাইপ ফেটে বন্যার কারণে ট্রয়ের আই-৭৫ এবং জন আর রোডের মধ্যবর্তী ১৪ মাইলে অবস্থিত ওকল্যান্ড মলের প্রধান কনকোর্স এবং পার্কিং লটের কিছু অংশ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
মলের এক ফেসবুক পোস্টে জানানো হয়, বুধবার বিকেলে মলের পরিষেবা প্রদানকারী একটি পাইপ ফেটে যায়। ফলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। শপিং সেন্টারের কর্মকর্তারা জানিয়েছেন, “আমাদের ভাড়াটে ও অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করতে মল সম্পূর্ণভাবে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
ফেসবুক পোস্টে আরও বলা হয়েছে, “পরিস্থিতির পূর্ণাঙ্গ মূল্যায়নের জন্য আমরা স্থানীয় অগ্নিনির্বাপক ও পুলিশ বিভাগ এবং শিল্প বিশেষজ্ঞদের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছি।”
মল কর্তৃপক্ষ এখনো জানায়নি, কখন এটি পুনরায় চালু হবে। তারা আরও জানায়, “সমস্যা সমাধানের জন্য আমরা নিরলসভাবে কাজ করছি এবং সম্প্রদায়ের ধৈর্য ও সহযোগিতার জন্য কৃতজ্ঞ। পরবর্তীতে প্রয়োজনে আরও তথ্য জানানো হবে।”
ওকল্যান্ড মলের ওয়েবসাইট অনুসারে, এতে ১০৭টি ভাড়াটে প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো: জেসিপেনি, হবি লবি, ডিকস স্পোর্টিং গুডস এবং অ্যাট হোম।
মলের মুখপাত্র জেনিফার এল. ফস্টার বলেন, “পরিস্থিতি নিরীক্ষণের জন্য অগ্নিনির্বাপক কর্মী, পুলিশ এবং সংশ্লিষ্ট প্রযুক্তিগত বিশেষজ্ঞদের সঙ্গে আমরা একযোগে কাজ করছি।”
উল্লেখ্য, বুধবার মেট্রো ডেট্রয়েট এলাকায় তীব্র ঝড় বয়ে যায়। জাতীয় আবহাওয়া পরিষেবার পূর্বাভাসে বলা হয়, ঘণ্টায় ৬০ মাইল বেগে বয়ে যাওয়া বাতাস এবং বজ্রঝড়ের আশঙ্কা ছিল, যার ফলে এ ধরনের বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি

মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি