আমেরিকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে কয়লা ছাই থেকে সিমেন্ট তৈরির উদ্যোগ ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত স্বাস্থ্য বিমায় বাড়তি ব্যয়ের মুখে  মিশিগানের ৪ লাখ মানুষ মিশিগানে আজ গরমের ছোঁয়া, বিকেলে বৃষ্টির সম্ভাবনা মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন মিশিগানজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ডেট্রয়েটের সৈনিকের দেহাবশেষ শনাক্ত

  • আপলোড সময় : ১৭-০৭-২০২৫ ০১:৪৪:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৫ ০১:৪৪:৫৯ পূর্বাহ্ন
দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ডেট্রয়েটের সৈনিকের দেহাবশেষ শনাক্ত
ডেট্রয়েট, ১৭ জুলাই : দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক নীরব নায়ক, ডেট্রয়েটের সেনা সদস্য কেনেথ এল. ক্র্যামার অবশেষে প্রাপ্য সম্মান ফিরে পেলেন। যুদ্ধবন্দী অবস্থায় মৃত্যুবরণকারী এই বীর সেনাকে দীর্ঘ অজ্ঞাত থাকার পর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা যুদ্ধবন্দী/এমআইএ অ্যাকাউন্টিং এজেন্সি (DPAA) আনুষ্ঠানিকভাবে শনাক্ত করেছে। তিনি মাত্র ২০ বছর বয়সে প্রাণ হারিয়েছিলেন।
১৯৪২ সালের ডিসেম্বর মাসে জাপানি বাহিনী যখন ফিলিপাইন আক্রমণ করে, তখন ক্র্যামার ১৯তম এয়ার বেস স্কোয়াড্রন, ২০তম এয়ার বেস গ্রুপের একজন সদস্য হিসেবে দায়িত্বে ছিলেন। বাটান ও কোরেগিডোরে যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনের সেনাদের সঙ্গে জাপানিদের বিরুদ্ধে তিনি তীব্র যুদ্ধ করেন। কর্মকর্তারা জানিয়েছেন যে হাজার হাজার মার্কিন এবং ফিলিপিনো সেনা সদস্যকে বন্দী করে যুদ্ধবন্দী শিবিরে আটক করা হয়েছিল।
বাটানে মার্কিন বাহিনী যখন জাপানি সেনাদের কাছে আত্মসমর্পণ করেছিল, সেই সময় বন্দী হওয়া সৈন্যদের মধ্যে কেনেথ এল. ক্র্যামারও ছিলেন। প্রতিরক্ষা যুদ্ধবন্দী/এমআইএ অ্যাকাউন্টিং এজেন্সির তথ্যানুযায়ী, ক্র্যামারসহ বহু সৈন্যকে ৬৫ মাইল দীর্ঘ তীব্র দুর্ভোগের বাটান ডেথ মার্চের মধ্য দিয়ে যেতে হয়েছিল। পরবর্তীতে তাদের কাবানাতুয়ান যুদ্ধবন্দী শিবিরে আটক করা হয়। ঐ শিবিরে বন্দী অবস্থায় প্রায় ২,৫০০ জনেরও বেশি যুদ্ধবন্দী মারা যান। 
"চূড়ান্ত পর্যায়ে কাবানাতুয়ান যুদ্ধবন্দী শিবিরে প্রায় ৮,০০০ আমেরিকান ও ফিলিপিনো সেনাকে আটক রাখা হয়েছিল, যারা বাটানের পতনের সময় এবং তার পরবর্তী সময়ে জাপানি বাহিনীর হাতে বন্দী হয়েছিলেন।"
অবশেষে, ১৯৪২ সালের  ২৯ জুন ক্র্যামার ডিপথেরিয়া রোগে আক্রান্ত হয়ে মারা যান এবং ক্যাম্পের ভেতরেই একটি গনকবরে তাঁকে সমাহিত করা হয়। কবর চিহ্ন ছিল: কমন গ্রেভ ৪০৭।
দীর্ঘ অনুসন্ধানের পর ডিএপিএএ আধুনিক ফরেনসিক ও ঐতিহাসিক তথ্যের ভিত্তিতে ক্র্যামারের পরিচয় নিশ্চিত করে। তাঁর পরিচয় পুনঃস্থাপন শুধুমাত্র একজন সৈনিকের স্মৃতির প্রতি শ্রদ্ধা নয়, বরং তার মাধ্যমে আরও একবার যুদ্ধবন্দীদের আত্মত্যাগ ও বীরত্বের চিত্র আমাদের সামনে তুলে ধরে।
আজ কেনেথ এল. ক্র্যামারের গল্প আমাদের মনে করিয়ে দেয় যে, প্রতিটি নামের পেছনে লুকিয়ে থাকে এক গভীর আত্মত্যাগের কাহিনী, যা ইতিহাসের পাতায় কখনো মুছে যায় না।
Source & Photo: http://detroitnews.com

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
জুতা খুলে অফিসে প্রবেশ, মাধবপুরে মিশ্র প্রতিক্রিয়া

জুতা খুলে অফিসে প্রবেশ, মাধবপুরে মিশ্র প্রতিক্রিয়া