আমেরিকা , মঙ্গলবার, ১২ মে ২০২৬ , ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মার্টিনকে মিশিগান ফেডারেল বিচারক পদে মনোনীত করলেন ট্রাম্প ডেট্রয়েট সুপারমার্কেটে অগ্নিসংযোগের ঘটনায় সন্দেহভাজন গ্রেপ্তার রোমুলাসে বিবাদের জেরে গোলাগুলি : নিহত ১, আহত ১ হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল গর্ভের শিশুর লিঙ্গ প্রকাশ নিষিদ্ধ : হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হ্যামট্রাম্যাকে কুরআন পোড়ানোর হুমকি ঘিরে ব্যাপক উত্তেজনা বিশ্বজুড়ে মা দিবস আজ যুক্তরাষ্ট্রে নিহত ইউএসএফ শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা  পশ্চিমবঙ্গে ইতিহাস, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর শপথ মাউন্ট ক্লেমেন্সে ডাককর্মীকে  লক্ষ্য করে হুমকির অভিযোগ সাউথফিল্ডে শিশুদের ভিডিও ধারণ ও বিদ্বেষমূলক আচরণে এক ব্যক্তি অভিযুক্ত যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি পেলেন হবিগঞ্জের তন্ময় ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা ক্র্যাটম বিক্রি ও বিতরণ নিষিদ্ধের পথে স্টার্লিং হাইটস সিটি কাউন্সিল সাইবার হামলায় থিমসবাজার  অচল, চার দিন পর পুনরুদ্ধার বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয় চুক্তি করল বিমান বাংলাদেশ আজ মহান মে দিবস শুভ বুদ্ধ পূর্ণিমা আজ মিশিগানে ছাত্রের সঙ্গে অনৈতিক সম্পর্কের দায়ে সাবেক শিক্ষিকার কারাদণ্ড

মিশিগানে আজ হবিগঞ্জ জেলার প্রবাসীদের প্রাণের বনভোজন

  • আপলোড সময় : ২০-০৭-২০২৫ ১২:৩৪:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৭-২০২৫ ১২:৩৪:৩১ অপরাহ্ন
মিশিগানে আজ হবিগঞ্জ জেলার প্রবাসীদের প্রাণের বনভোজন
ওয়ারেন, ১৬ জুলাই : আজ রোববার হবিগঞ্জ জেলা এসোসিয়েশন অব মিশিগানের বহু প্রতীক্ষিত বার্ষিক বনভোজন। দুপুর ২টা ৩০ মিনিটে প্রাণবন্ত এই আয়োজনটি ওয়ারেন শহরের মনোরম হলমিছ পার্কে শুরু হবে। যেখানে হবিগঞ্জ জেলার প্রবাসীরা পরিবার-পরিজনসহ মিলিত হয়ে কাটাবেন একটি আনন্দঘন দিন।
এই বনভোজনকে কেন্দ্র করে গড়ে উঠেছে এক উৎসবমুখর পরিবেশ। সকাল থেকেই শুরু হবে নানা ধরনের আয়োজন। নারী ও পুরুষদের জন্য থাকবে পৃথক খেলাধুলা, বাচ্চাদের জন্য থাকবে মজার গেমস, আর দিন শেষে অনুষ্ঠিত হবে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। মঞ্চ মাতাবেন প্রবাসী শিল্পীরা।
বনভোজনের অন্যতম আকর্ষণ র‌্যাফেল ড্র-তে থাকছে চমকপ্রদ পুরস্কারের ঝুড়ি। প্রথম পুরস্কার হিসেবে থাকছে একটি স্বর্ণের চেইন। এছাড়াও থাকছে আইফোন ১৬ প্রো ম্যাক্স, ৭৫ ও ৬৫ ইঞ্চি স্মার্ট টেলিভিশন, ল্যাপটপ, অ্যাপল ওয়াচসহ নানা মূল্যবান উপহারসামগ্রী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট কমিউনিটি নেতা ও আইনজীবী এটর্নি মঈন চৌধুরী।
হবিগঞ্জ জেলা এসোসিয়েশনের সভাপতি মো. লুৎফুর রহমান সেলু, সাধারণ সম্পাদক আতাউর রহমান ও প্রচার সম্পাদক জিয়া উদ্দিন আহমদ এক যৌথ বিবৃতিতে বনভোজনে অংশগ্রহণের জন্য এসোসিয়েশনের সকল সদস্য, শুভানুধ্যায়ী ও কমিউনিটি নেতৃবৃন্দকে যথাসময়ে উপস্থিত হয়ে অনুষ্ঠান সফল করার আহ্বান জানিয়েছেন। এ বনভোজন শুধু আনন্দ বিনোদনেরই সুযোগ নয়, বরং এটি হবিগঞ্জ জেলার প্রবাসীদের মাঝে সৌহার্দ্য, সম্প্রীতি ও একাত্মতার বন্ধনকে আরও দৃঢ় করবে বলেই মনে করছেন আয়োজকরা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাউথ জার্সিতে হজযাত্রীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাউথ জার্সিতে হজযাত্রীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত