আমেরিকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ আনন্দ মঞ্চে আজ উঠছে মিশিগান বইমেলার পর্দা ডিয়ারবর্নে গ্রেপ্তারের সময় দুই পুলিশ ও সন্দেহভাজন গুলিবিদ্ধ মন্ত্রিসভায় ছয় নতুন সদস্য, শপথ পড়ালেন রাষ্ট্রপতি দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল প্রাদুর্ভাবের দুই মাস পর স্বস্তি, মিশিগানে কমছে সাইক্লোস্পোরিয়াসিস বরখাস্তের জেরে হ্যামট্রাম্যাক কাউন্সিলের বিরুদ্ধে সাবেক সিটি ম্যানেজারের মামলা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, আগামীকাল শপথ মিশিগানের স্কুলে মোবাইল ফোন  ব্যবহারে আরও কঠোর হচ্ছে নিয়ম মিশিগানে ২০২১ সালের পর প্রথম ইইই রোগী শনাক্ত ডিয়ারবর্নে ইসলামবিরোধী বিক্ষোভ  ঘিরে উত্তেজনা, উঠল সম্প্রীতির বার্তাও নারীর গাড়িতে গোপনে ট্র্যাকিং ডিভাইস : আদালতে মেকানিক মিশিগানে পেট্রোলের দামে ঊর্ধ্বমুখী অস্থিরতা

মিশিগানে ঢাকা বিভাগ কল্যাণ সংঘের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৩-০৭-২০২৫ ০১:১৮:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৭-২০২৫ ০১:১৮:৩৬ পূর্বাহ্ন
মিশিগানে ঢাকা বিভাগ কল্যাণ সংঘের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
রচেস্টার, ২৩ জুলাই : গত রবিবার রচেস্টার মিউনিসিপাল পার্কে অনুষ্ঠিত হলো ঢাকা বিভাগ কল্যাণ সংঘ মিশিগান-এর বার্ষিক বনভোজন। দিনব্যাপী এই আয়োজনে ছিল প্রাণবন্ত পরিবেশ, দেশীয় সংস্কৃতির সমাহার, আর আনন্দঘন মুহূর্তে ভরপুর নানা আয়োজন।
বনভোজনের মূল আকর্ষণ ছিল দেশীয় খেলাধুলা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, র‍্যাফেল ড্র এবং মধ্যাহ্ন ভোজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবাশীষ দাস এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মাহাবুব রাব্বি খান। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এ আয়োজনের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের ঐতিহ্য ও সাংস্কৃতিক ইতিহাস নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া।
সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন আমজান হোসেন, আসমা আখতার শান্তা এবং কাফি খান। অনুষ্ঠান শেষে খেলাধুলা ও লটারিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
বনভোজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্যামট্রাম্যাক সিটির কাউন্সিলর প্রার্থী নাইম চৌধুরী, কমিউনিটি ব্যক্তিত্ব শাব্বির খান, বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস তালুকদার, মিনহাজ রাসেল চৌধুরী, এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এছাড়াও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি পরিবার বনভোজনে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান সফল করতে যাঁরা সার্বিক সহযোগিতা করেছেন তাঁদের মধ্যে উল্লেখযোগ্য: মোহাম্মদ পিন্টু, তানভির কুরেশী মনির, ডি এম শুভ, হারুনুর রশিদ, ঝিলন তালুকদার, বেলায়েত হোসেন সজল, মোহাম্মদ রাজিব, রুমি খান, মারুক হোসেন, নাজমুল হোসেন অনু এবং ইয়াসিন আল হাবিব।
বনভোজনের আয়োজকদের পক্ষ থেকে অংশগ্রহণকারী অতিথি, স্বেচ্ছাসেবক এবং স্পন্সরদের প্রতি জানানো হয় আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪

ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪