আমেরিকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ , ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি স্টার্লিং হাইটসে নতুন পুনর্বাসন হাসপাতাল, চালু ২০২৯ সালে লিভোনিয়ায় নতুন পুলিশ স্টেশন নির্মাণ পরিকল্পনা স্থগিত ম্যাকিনাক ব্রিজ ওয়াকে অংশ নিলেন ৩৪ হাজার মানুষ

ডেট্রয়েট ফ্রিওয়েতে দুর্ঘটনায় প্রাণ হারালেন তরুণ চালক

  • আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ০১:০৮:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ০১:০৮:৪৩ অপরাহ্ন
ডেট্রয়েট ফ্রিওয়েতে দুর্ঘটনায় প্রাণ হারালেন তরুণ চালক
ডেট্রয়েট,  ২৪ জুলাই : মিশিগান স্টেট পুলিশ  জানিয়েছে, বুধবার রাতে ডেট্রয়েটের ইন্টারস্টেট ৯৪-এ ভয়াবহ এক গাড়ি দুর্ঘটনায় ২০ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি ডিয়ারবর্নের বাসিন্দা।
বিকট গতিতে কেন্দ্র লেনে গাড়ি চালানোর সময় জংশনের কাছে তার গাড়ি আরেকটি গাড়ির পিছনে ধাক্কা দেয়। ধাক্কা লাগার পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ডান পাশের বাঁধে উঠে যায়, একটি গাছে আঘাত করে, উল্টে যায় এবং শেষপর্যন্ত গাড়িতে আগুন ধরে যায়।
ডেট্রয়েট ফায়ার ডিপার্টমেন্ট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়, কিন্তু সেখানেই তার মৃত্যু হয়। ঘটনার সাথে জড়িত অন্য কেউ আহত হননি।
MSP সেকেন্ড ডিস্ট্রিক্টের পাবলিক ইনফরমেশন অফিসার ফার্স্ট লেফটেন্যান্ট মাইক শ এক বিবৃতিতে বলেন, "আমাদের সবচেয়ে কঠিন দায়িত্বগুলোর একটি হল কোনো পরিবারের সদস্যকে জানানো যে তাদের প্রিয়জন একটি প্রতিরোধযোগ্য দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। আমরা দেখছি, অতিরিক্ত গতি এই ধরনের ট্র্যাজেডির অন্যতম কারণ হয়ে উঠছে। দয়া করে গতি কমান।”
এর আগে একই দিন সকালে আরেকটি মারাত্মক দুর্ঘটনা ঘটে পশ্চিমমুখী ইন্টারস্টেট ৯৬-এ। সেখানে ডেট্রয়েটের ১৯ বছর বয়সী এক তরুণ ১০০ মাইল প্রতি ঘণ্টার বেশি গতিতে গাড়ি চালানোর সময় মাঝখানের লেনে গিয়ে একটি গাড়িকে ধাক্কা মারেন। এ দুর্ঘটনাতেও প্রাণহানির আশঙ্কা তৈরি হয়।
MSP জানিয়েছে, এ বছর মিশিগান রাজ্যের সড়কে এ পর্যন্ত ৪৯৮ জন নিহত হয়েছেন, যা গত বছরের এই সময়ের তুলনায় ২১ জন কম হলেও উদ্বেগজনক।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন 

সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন