আমেরিকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ , ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু ‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক সাউথ হ্যাভেনে উৎসবে বোমা হামলার  হুমকি, প্লাইমাউথের বাসিন্দা গ্রেপ্তার দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মিশিগানের জলাভূমি বিলীন হচ্ছে চোখের সামনেই, চাঞ্চল্যকর চিত্র ঝড়-বৃষ্টিতে মেট্রো ডেট্রয়েটের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ডেট্রয়েটে ইউএডব্লিউ মহাসম্মেলন কাল শুরু, নেতৃত্ব নির্বাচনে দৃষ্টি সবার

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা

  • আপলোড সময় : ২৮-০৭-২০২৫ ১১:৫১:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৫ ১১:৫১:৩৬ পূর্বাহ্ন
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা
হবিগঞ্জ, ২৮ জুলাই : হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে।আজ সোমবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপাচার্য ড. সৈয়দ সামস্ উদ্দিন আহমদ আনুষ্ঠানিকভাবে বাজেট উপস্থাপন করেন।
উপাচার্য জানান, ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটটি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় অনুমোদিত হওয়ার পর তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো। ঘোষিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ১৬ কোটি ৩৪ লাখ ১৬ হাজার টাকা। এর মধ্যে ১৬ কোটি ৪ লাখ টাকা বিশ্ববিদ্যালয়ের স্বল্পমেয়াদী উন্নয়ন (ইউজিডিপি) প্রকল্পের আওতায় বাংলাদেশ সরকারের রাজস্ব বাজেট থেকে এবং বাকী ৩০ লাখ ১৬ হাজার টাকা অভ্যন্তরীণ উৎস থেকে আসবে বলে জানানো হয়। ব্যয় ধরা হয়েছে মোট ১৬ কোটি ৩৪ লাখ ১৬ হাজার টাকা, যার মধ্যে শিক্ষা উপকরণ খাতে ৫ কোটি ৮৬ লাখ টাকা, শিক্ষার্থী কল্যাণ ও সহায়তা খাতে ২ কোটি ৫০ লাখ টাকা, প্রশিক্ষণ কার্যক্রমে ৫০ লাখ টাকা, ও অন্যান্য খাতে ৭ কোটি ৪৮ লাখ ১৬ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে।
গত বছরের তুলনায় এবারের বাজেটে ৩ কোটি ৬০ লাখ ১৬ হাজার টাকা বা ২৮.২৩ শতাংশ বেড়েছে বলে জানানো হয়। গত অর্থবছরে (২০২৪-২৫) বাজেট ছিল ১২ কোটি ৭৪ লাখ টাকা।
উপাচার্য ড. সৈয়দ সামস্ উদ্দিন আহমদ বলেন, “আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে ২০২৫-২৬ অর্থবছরের জন্য বিশ্ববিদ্যালয়ের অনুদানভিত্তিক বাজেট উপস্থাপন করা হয়েছে। আমরা বাজেট ঘোষণার সূচনার মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি সম্পর্কে স্বচ্ছ ধারণা তৈরি করতে চাই। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে ই-গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (e-GP) পদ্ধতি অনুসরণ করে কার্যক্রম সম্পন্ন হচ্ছে।”
বাজেট ঘোষণায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ট্রেজারার মোঃ বদরুল আমিন এবং হিসাব বিভাগের হিসাবরক্ষক মোবারক খানসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মরত হবিগঞ্জের সাংবাদিকবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে অব্যাহতি

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে অব্যাহতি