আমেরিকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬ , ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি

মিশিগানে বাংলাদেশি আমেরিকান  ফোরামের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • আপলোড সময় : ২৯-০৭-২০২৫ ০২:০২:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৫ ০২:০২:৪০ পূর্বাহ্ন
মিশিগানে বাংলাদেশি আমেরিকান  ফোরামের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
ওয়ারেন, ২৯ জুলাই : জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে বাংলাদেশী আমেরিকান ফোরাম মিশিগানের উদ্যোগে গত রোববার স্থানীয় একটি হলে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। 
ফোরামের সভাপতি সাহেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের বৈদেশিক বিষয়ক উপদেষ্টা আ ন ম অহিদ আহমদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সাবেক সদস্য মাওলানা সুহেল আহমদ, মিশিগান বিএনপির সভাপতি দেওয়ান আকমল চৌধুরী, আল ফালাহ মসজিদের ইমাম আব্দুল লতিফ আজম, হ্যামট্রাম্যাক সিটির মেয়র প্রার্থী কাউন্সিলর মুহিত মাহমুদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ মঈন দিপু। ফোরামের সেক্রেটারী হামিদ খান ও সহকারী সেক্রেটারী ফাহাদ আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানে মিশিগানের রেনেসাঁ কালচারাল গ্রুপ মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা পরিবেশন করে।
বক্তারা হৃদয়ে বাংলাদেশ, স্মৃতিতে রক্তাক্ত জুলাই কে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে দেশপ্রেমিক ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, আধিপত্যবাদ বিরোধী সকল সম্প্রদায়ের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কামাল রহমান, দেলোয়ার আনসার, ফখরুল ইসলাম লয়েস, মাওলানা নেছার উদ্দিন আহমদ, মোহাম্মদ ইদ্রিস আলী, রব্বানী তালুকদার, মইনুল হক, ফরিদ উদ্দিন শিপলু, মাসকুর কাউসার, শাহনেওয়াজ চৌধুরী, আলবি চৌধুরী প্রমূখ।
অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শহীদ ভাইদের রুহের মাগফেরাত এবং বিগত দিনে ঢাকার মাইলস্টোন স্কুলে নিহত ছাত্র-ছাত্রীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয় দোয়া পরিচালনা করেন মাওলানা রফিকুল ইসলাম।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স