আমেরিকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ , ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রয় হাসপাতালে ৪৪০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্প ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ মিশিগানজুড়ে আজ ঝড়-বৃষ্টি, টর্নেডোর সতর্কতা কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা ডিয়ারবর্ন হাইটসে পারিবারিক বিরোধে নারী নিহত, আহত ১ ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ

তেলিয়াপাড়া চা বাগানে মাছের পোনা অবমুক্ত ও ঔষধি গাছের চারা রোপণ

  • আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ০২:৫৬:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৫ ০২:৫৬:৫৩ পূর্বাহ্ন
তেলিয়াপাড়া চা বাগানে মাছের পোনা অবমুক্ত ও ঔষধি গাছের চারা রোপণ
মাধবপুর (হবিগঞ্জ), ৪ আগস্ট : ন্যাশনাল টি কোম্পানি (এনটিসি)-র উদ্যোগে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ঐতিহ্যবাহী তেলিয়াপাড়া চা বাগানে অনুষ্ঠিত হয়েছে মাছের পোনা অবমুক্তকরণ এবং ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ কর্মসূচি। গতকাল শনিবার সকালে এনটিসির চেয়ারম্যান মামুন রশিদ এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এইচ এস এম জিয়াউল আহসান এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে চা বাগানের লেকে বিপুল পরিমাণ রুই, কাতলা, মৃগেল ও ব্রিগেড প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। পরবর্তীতে চা বাগান এলাকায় ফলদ, বনজ, কাঠজাত ও ভেষজ ঔষধি গাছের চারা রোপণ করা হয়। 
এনটিসি চেয়ারম্যান মামুন রশিদ বলেন, এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন মাছ উৎপাদন বাড়বে, তেমনি পরিবেশের ভারসাম্য রক্ষা হবে এবং আমিষের চাহিদা পূরণে সহায়ক হবে। এছাড়াও ভেষজ গাছ ভবিষ্যতে চিকিৎসা প্রয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, লেকের ধারে ফল, বনজ, ঔষধি এবং কাঠের গাছ রোপণ করার ফলে পরিবেশ সৌন্দর্য বৃদ্ধি পাবে, অক্সিজেন সরবরাহ বাড়বে এবং সাধারণ মানুষ ভেষজ গাছ থেকে উপকার পাবে।
এনটিসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এইচ এস এম জিয়াউল আহসান বলেন, আমরা চা বাগানের স্বাভাবিক পরিবেশ রক্ষার পাশাপাশি স্বাস্থ্যসেবা ও পরিবেশবান্ধব ব্যবস্থাপনায় গুরুত্ব দিচ্ছি। এই গাছগুলো বিভিন্ন রোগ নিরাময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং অনেক গাছ ভেষজ চিকিৎসায় ব্যবহৃত হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার পাত্রখলা চা বাগানের এনটিসি’র ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) রফিকুল ইসলাম, তেলিয়াপাড়া চা বাগানের ম্যানেজার দেওয়ান বাহা উদ্দিন আহমেদ লিটন, সাংবাদিকবৃন্দ এবং চা বাগানের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এই পরিবেশবান্ধব উদ্যোগটি শুধু চা বাগানের জীববৈচিত্র্য ও স্বাস্থ্যের উন্নয়নেই নয়, বরং প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, খাদ্য নিরাপত্তা এবং স্বাস্থ্যসেবার বিকল্প উৎস হিসেবে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু

ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু