আমেরিকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৭ অক্টোবরের তৃতীয় বার্ষিকীতে ইউনিভার্সিটি অব মিশিগানে স্মরণ ও বিক্ষোভ নানা পাটেকর আর নেই : শেষ হলো বলিউডের এক বর্ণময় অধ্যায় মর্টগেজ ও ট্যাক্স জালিয়াতিতে ওয়ারেনের নারীকে ৫১ মাসের কারাদণ্ড মিশিগানে চার সপ্তাহের শিশুর ওপর ভয়াবহ নির্যাতন : বাবার বিরুদ্ধে মামলা যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব বাতিলের উদ্যোগে বড় উল্লম্ফন, ৬ সপ্তাহে ৪০ জন মিশিগানে আগাম ভোটের জোয়ার, অ্যাবসেন্টি ব্যালট ২ লাখ ছাড়াল অ্যান আরবারের দুই স্কুলে বোমা হামলার হুমকি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি এল-সায়েদ-বেনসনের প্রচারণায় ডেট্রয়েটে আসছেন বারাক ওবামা ডেট্রয়েটে নিরাপদ গ্রীষ্ম, অপরাধের হার নিম্নমুখী মিশিগানে ভোটের মাঠে ফের নামছেন ট্রাম্প ইকরসে ট্রেনের ধাক্কায় শিশু নিহত, হাসপাতালে মা-মেয়ে মদ্যপ অবস্থায় ভুল পথে গাড়ি চালিয়ে সংঘর্ষ,  ডেট্রয়েট পুলিশ কর্মকর্তার  বিরুদ্ধে অভিযোগ দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি বঙ্গোপসাগরীয় অঞ্চলে অভিন্ন সমৃদ্ধির অংশীদার হতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বার্মিংহামে নিজের গাড়ির নিচে  চাপা পড়ে শ্রমিক নিহত স্টার্লিং হাইটসে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, নারী গ্রেপ্তার : উদ্দেশ্য খুঁজছে পুলিশ হ্যামট্রাম্যাক মেয়র নির্বাচনে নতুন মোড়, গণনা হবে ৩৭টি ব্যালট কিশোরীর গায়ে ফুটন্ত পানি ছোড়ার  অভিযোগে পন্টিয়াকে নারী অভিযুক্ত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

বীর মুক্তিযোদ্ধা সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহ উদ্ধার

  • আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ১২:২৪:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৫ ১২:২৪:৫৩ অপরাহ্ন
বীর মুক্তিযোদ্ধা সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহ উদ্ধার
চট্টগ্রাম, ৪ আগস্ট : বীর মুক্তিযোদ্ধা সাবেক সেনাপ্রধান এম হারুন-অর-রশীদকে মৃত অবস্থায় পাওয়া গেছে। সোমবার (৪ আগস্ট) সকাল ১০টার দিকে চট্টগ্রাম ক্লাবের একটি কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তথ্যটি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ জোনের উপ-কমিশনার মো. আলমগীর হোসাইন।
তিনি বলেন, ‘গতকাল (৩ আগস্ট) রাতে তিনি একটি বিয়ের অনুষ্ঠান শেষে চট্টগ্রাম ক্লাবের একটি কক্ষে রাতযাপন করেন। আজ (৪ আগস্ট) সকালে তার সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। সকালে ক্যান্টনমেন্টের একটি অনুষ্ঠানে উনার যাওয়ার কথা ছিলো। তাই দুজন সৈনিকও এসেছিলেন।' 'পরে উনার কোনো রেসপন্স না পেয়ে রুমের দরজা ভাঙা হয়। সেখানে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। মৃত্যুর আগে তিনি বমি করেছিলেন। বয়স হলেও তিনি অসুস্থ ছিলেন না। তাই বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে দেখছি।’-বলেন এই পুলিশ কর্মকর্তা। 
১৯৭০ সালের ৬ সেপ্টেম্বর পাকিস্তান মিলিটারি একাডেমির (পিএমএ) ২৪তম যুদ্ধ কোর্স থেকে পদাতিক বাহিনীতে কমিশন লাভ করেন হারুন অর রশিদ। তিনি ২০০০ সালের ২৪ ডিসেম্বর সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০০২ সালের ১৬ জুন অবসরে যান।
এম হারুন অর রশিদ ১৯৪৮ সালে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রামের হাটহাজারীর সন্তান। মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য তাঁকে ‘বীর প্রতীক’ উপাধিতে ভূষিত করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটিতে প্রাণের আমেজে বিএএসজের মেজবান

আটলান্টিক সিটিতে প্রাণের আমেজে বিএএসজের মেজবান