আমেরিকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল
সিটি কাউন্সিল ও মেয়র পদে ১৬ প্রার্থীর মধ্যে ৭ জন  বাংলাদেশী 

হ্যামট্রাম্যাকে প্রাইমারী নির্বাচন আজ : বাংলাদেশী প্রার্থীদের দাপট

  • আপলোড সময় : ০৫-০৮-২০২৫ ০২:৪২:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৫ ০২:৪২:১৫ পূর্বাহ্ন
হ্যামট্রাম্যাকে প্রাইমারী নির্বাচন আজ  : বাংলাদেশী প্রার্থীদের দাপট
হ্যামট্রাম্যাক, ৫ আগস্ট : যুক্তরাষ্ট্রের একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ শহর হ্যামট্রাম্যাকে আজ মঙ্গলবার (৫ আগস্ট) অনুষ্ঠিত হচ্ছে বহুল আলোচিত প্রাইমারী নির্বাচন। সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত ৩টি ভোটকেন্দ্রে প্রায় ১৩ হাজারেরও বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে আশা করা হচ্ছে। তবে ইতোমধ্যে প্রায় ৩ হাজারের অধিক অনুপস্থিত ভোটার আগেভাগেই ব্যালট জমা দেওয়ায় কেন্দ্রগুলোতে উপস্থিতি কিছুটা কম হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এবারের নির্বাচনে মেয়র পদে ৪ জন প্রার্থীর মধ্যে ৩ জন বাংলাদেশী এবং ১ জন আরব আমেরিকান যিনি ইয়েমনী বংশোদ্ভূত। সিটি কাউন্সিলের ৬টি আসনের জন্য ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে ৪ জন বাংলাদেশী-আমেরিকান। আজকের প্রাইমারী ভোটে মেয়র পদের শীর্ষ ২ এবং কাউন্সিলম্যান পদের শীর্ষ ৬ প্রার্থী নির্বাচিত হবেন আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনের জন্য।
মেয়র প্রার্থীদের মধ্যে রয়েছেন মুহিত মাহমুদ, খান হোসেই, মিষ্টার বাংলাদেশ এবং অ্যাডাম আলহারবি। তাদের সঙ্গে শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারে কথা বললে প্রত্যেকেই তাদের জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। মুহিত মাহমুদের রয়েছে পূর্ববর্তী সিটি কাউন্সিলের অভিজ্ঞতা, তিনি পেশায় একজন প্রকৌশলী। অন্যদিকে, অ্যাডাম আলহারবি ও খান হোসেইন দুজনই রাজনৈতিক অঙ্গনে একেবারেই নতুন মুখ। অপর প্রার্থী "মিস্টার বাংলাদেশ"-এর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
কাউন্সিলম্যান পদে বাংলাদেশী চার প্রার্থীর মধ্যে রেজাউল করিম চৌধুরী একজন নতুন মুখ হলেও, কমিউনিটিতে একজন পরিচ্ছন্ন, জনপ্রিয় সমাজসেবক হিসেবে ইতিমধ্যেই সুনাম অর্জন করেছেন। অন্য দুই অভিজ্ঞ প্রার্থী আবু মুসা ও নাইম চৌধুরী পূর্বে সিটি কাউন্সিলের দায়িত্ব পালন করেছেন।
হ্যামট্রাম্যাকের রাজনৈতিক অঙ্গন সম্প্রতি ব্যাপক আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। নির্বাচনী অনিয়ম ও প্রশাসনিক সংকটের অভিযোগ ইতোমধ্যেই মিশিগান স্টেট অ্যাটর্নি জেনারেলের অফিস পর্যন্ত পৌঁছেছে।
প্রায় ২ বর্গমাইল আয়তনের হ্যামট্রাম্যাক শহরটি ডেট্রয়েট সিটির মাঝে অবস্থিত। প্রায় ৩০ হাজার জনসংখ্যার এই ঐতিহাসিক শহর বর্তমানে নানাবিধ সমস্যায় জর্জরিত—পানির মান, পয়ঃনিষ্কাশন, রাস্তাঘাট, স্কুল, আবাসন সংকট, অপরাধপ্রবণতা, বাজেট ঘাটতি এবং প্রশাসনিক অস্থিরতা এখানকার নাগরিক জীবনের প্রতিদিনের বাস্তবতা।
তবুও, আজকের প্রাইমারী নির্বাচনে স্বচ্ছতা ও অংশগ্রহণের মধ্য দিয়ে হ্যামট্রাম্যাক তার পুরোনো ঐতিহ্য ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের পথে এক নতুন প্রত্যাশা জাগাচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস

কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস