আমেরিকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক

হবিগঞ্জে ‘পলায়নের বর্ষপূর্তি’তে বিএনপির বিজয় র‌্যালি ও গণসমাবেশ

  • আপলোড সময় : ০৬-০৮-২০২৫ ১১:৫১:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৮-২০২৫ ১১:৫১:৩৭ পূর্বাহ্ন
হবিগঞ্জে ‘পলায়নের বর্ষপূর্তি’তে বিএনপির বিজয় র‌্যালি ও গণসমাবেশ
হবিগঞ্জ, ৬ আগস্ট: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে হবিগঞ্জে পালিত হলো শেখ হাসিনার “পলায়নের বর্ষপূর্তি”। এ উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে এক বিশাল র‌্যালির আয়োজন করা হয়। বুধবার দুপুরে শহরের কেন্দ্রীয় ঈদগাহ থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হলেও নেতাকর্মীদের উপস্থিতি ও উৎসাহে কোনো ভাটা পড়েনি। হাজার হাজার মানুষের অংশগ্রহণে র‌্যালিটি একসময় বিশাল জনস্রোতে রূপ নেয়। র‌্যালিতে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী ফোরামের সহ-সভাপতি অ্যাডভোকেট আমিনুল ইসলাম, বিএনপি নেতা অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম, হাজী এনামুল হক, মিজানুর রহমান চৌধুরী, ইসলাম তরফদার তনু, অ্যাডভোকেট মো. এনামুল হক সেলিম, ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ লিংকন, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, গোলাম মাহবুব, যুবদলের সভাপতি জালাল আহমেদ, শফিকুর রহমান সিতু, অ্যাডভোকেট গোলজার খান, রবিউল আলম রবি প্রমুখ।
র‌্যালি শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করায় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনুসকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, “নির্বাচন ঘনিয়ে আসছে। আমরা জনগণের দল। জনগণের সমর্থন নিয়েই ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করবে। তাই সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। কোনো ষড়যন্ত্র যেন আমাদের বিভক্ত করতে না পারে, সে জন্য সকলকে সতর্ক থাকতে হবে।”

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হবিগঞ্জে একপেশে ভূমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ

হবিগঞ্জে একপেশে ভূমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ