আমেরিকা , শনিবার, ২১ মার্চ ২০২৬ , ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওয়ারেনে শ্রেণিকক্ষে অশ্লীল আচরণ : চার্টার স্কুলের বিরুদ্ধে মায়ের মামলা মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১

ক্লিনটন টাউনশিপে বাবার মৃত্যুর ঘটনায় ছেলের বিরুদ্ধে হত্যা ও অবহেলার অভিযোগ

  • আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ০১:০৮:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ০১:০৮:৫৮ পূর্বাহ্ন
ক্লিনটন টাউনশিপে বাবার মৃত্যুর ঘটনায় ছেলের বিরুদ্ধে হত্যা ও অবহেলার অভিযোগ
মাইকেল স্টার্লিং/Macomb County Prosecutor's Office

ক্লিনটন টাউনশিপ, ৭ আগস্ট :  শয্যাশায়ী বাবার পানিশূন্যতা (ডিহাইড্রেশন) জনিত মৃত্যুর ঘটনায় ক্লিনটন টাউনশিপের এক ব্যক্তির বিরুদ্ধে গুরুতর অভিযোগ গঠন করা হয়েছে। ৫১ বছর বয়সী মাইকেল স্টার্লিংকে বুধবার ম্যাকম্ব কাউন্টির আদালতে হাজির করা হয়। তিনি অনিচ্ছাকৃত হত্যা, দুর্বল প্রাপ্তবয়স্ক নির্যাতন এবং অভ্যাসগত অপরাধী হিসেবে অভিযুক্ত হয়েছেন।
ম্যাকম্ব কাউন্টির প্রসিকিউটর পিটার জে. লুসিডো এক বিবৃতিতে বলেন, “এই মামলায় যে অভিযোগ আনা হয়েছে, তা একজন দুর্বল, বয়স্ক মানুষের করুণ মৃত্যুর দিকে ইঙ্গিত করে। প্রিয়জনের যত্ন নেওয়ার দায়িত্বে থাকা কেউ যদি সেই দায়িত্ব পালনে ব্যর্থ হন, এবং এতে প্রাণহানি ঘটে, তাহলে আমরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করি।”
২০২৪ সালের ৩ নভেম্বর, স্থানীয় পুলিশ স্টার্লিংয়ের বাসভবনে পৌঁছায় এক প্রতিবেশীর ফোন পেয়ে। প্রতিবেশী জানান, মাইকেল স্টার্লিংকে সেদি বেশ বিভ্রান্ত ও দিশেহারা মনে হচ্ছিল এবং তিনি ঘরে ঢোকার জন্য সহায়তা চাইছিলেন।
পুলিশ এসে মাইকেলকে বাসার ভিতরে ঢুকতে সাহায্য করে এবং সেখানে ৭৭ বছর বয়সী জেমস স্টার্লিংয়ের নিথর দেহ বিছানায় দেখতে পায়। প্রাথমিকভাবে, মাইকেল জানান যে তিনি তার বাবার 'লিভ-ইন কেয়ারটেকার' হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং একদিন আগেও তার বাবাকে দেখেছেন।
তবে পরে তার বক্তব্য পাল্টে গিয়ে তিনি জানান, তিনি ৩০ অক্টোবর বাসা ছেড়ে যান এবং অন্য কাউকে তার বাবার দেখভালের জন্য দায়িত্ব দেন। কিন্তু সেই ‘অন্য ব্যক্তি’কে পুলিশ খুঁজে পায়নি এবং যে ফোন নম্বরটি মাইকেল দিয়েছিলেন, সেটিও অকার্যকর ছিল। মেডিকেল পরীক্ষক রিপোর্টে দেখা যায়, জেমস স্টার্লিংয়ের মৃত্যু হয়েছে চরম ডিহাইড্রেশনের কারণে এবং ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবে চিহ্নিত করা হয়।
৪১বি জেলা আদালতের ম্যাজিস্ট্রেট রায়ান জেম মাইকেল স্টার্লিংয়ের জন্য ২,৫০,০০০ ডলারের জামিন ধার্য করেছেন। পরবর্তী সম্ভাব্য কারণ শুনানি অনুষ্ঠিত হবে ১৮ আগস্ট সকাল ৮টা ৩০ মিনিটে।
অনলাইন কোর্ট রেকর্ডে দেখা যায়, মাইকেল স্টার্লিংয়ের পক্ষে এখনও কোনো আইনজীবী নিয়োগ করা হয়নি। প্রসিকিউটরের দপ্তর থেকে জানানো হয়েছে, অনিচ্ছাকৃত হত্যা ও প্রাপ্তবয়স্ক নির্যাতনের অভিযোগে সর্বোচ্চ ১৯ বছরের কারাদণ্ড হতে পারে। তবে মাইকেল যেহেতু অভ্যাসগত অপরাধী হিসেবে অভিযুক্ত, তাই তার সাজা আরও দীর্ঘায়িত হতে পারে। কর্তৃপক্ষ আরও জানায়, মাইকেল স্টার্লিং ২০২৪ সালের ১৫ জুলাই একটি ভবনে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স