আমেরিকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অনলাইনে শিশুকে যৌন শোষণের অভিযোগ, অভিযুক্ত মিশিগানের ব্যক্তি মনরো টাউনশিপে হামলায় নিহত হাই স্কুলের ১৫ বছর বয়সী শিক্ষার্থী মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে  মিশিগানে ‘নো কিংস’ বিক্ষোভ কক্সবাজারের টুপটুপ রিসোর্টে  আগুন, পাঁচজনের মরদেহ উদ্ধার মিশিগানে শারদীয় দুর্গোৎসবের বর্ণিল আবাহন, আজ মহাসপ্তমী বিতর্কিত ৩৭ ব্যালটে পাল্টে  গেল ফল, এগিয়ে মুহিত মাহমুদ ভারতে যাচ্ছে ফোর্ডের ব্যবসার অংশ, মিশিগানে ছাঁটাই ১৫৬ কর্মী মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর আজ মহাষষ্ঠী, মিশিগানে শুরু শারদীয় দুর্গোৎসব ইলিনয়ে বালাজি মন্দিরে হামলার ছক নস্যাৎ, অভিযুক্ত ১৯ বছরের যুবক ইলিনয়ে হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনা, অস্ত্রসহ যুবক গ্রেপ্তার ডেট্রয়েটের স্কুলে শিক্ষককে আঘাত, শিক্ষার্থী গ্রেপ্তার মিশিগানে রেস্তোরাঁর পার্টিতে গুলির হুমকি, অভিযুক্ত যুবক রবীন্দ্রনাথের গ্রাফিতি মুছে ফেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা রোধে হাইকোর্টে রিট সন্দেহজনক বস্তু ঘিরে ডেট্রয়েট মার্সি  বিশ্ববিদ্যালয়ের দুটি ভবন খালি ব্লুমফিল্ড টাউনশিপে হরিণ নিধনের পরিকল্পনায় বাসিন্দাদের আপত্তি রমনা কালীমন্দিরে মা কালীর স্বর্ণের জিহ্বা চুরি, গ্রেফতার হিন্দু দম্পতিসহ ৪ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপির পথচলা : জি কে গউছ ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় দুজন আটক  মিশিগানে উষ্ণতার পর বৃষ্টি, ফিরবে শরতের আবহাওয়া

রমজানের আগেই নির্বাচন, ডিসেম্বরে তফসিল : ইসি

  • আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ১২:৪৮:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ১২:৪৮:১৫ অপরাহ্ন
রমজানের আগেই নির্বাচন, ডিসেম্বরে তফসিল : ইসি
ঢাকা, ৭ আগস্ট: নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী আগামী ফেব্রুয়ারির মধ্যে রমজান শুরুর আগেই সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন হবে। নির্বাচনের আনুমানিক তফসিল আগামী ডিসেম্বরের প্রথম দিকে ঘোষণা করা হতে পারে। বৃহস্পতিবার (৭ আগস্ট) নির্বাচন ভবনে কমিশনের সভা শেষে তিনি এসব কথা বলেন।
নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ড্রোন ব্যবহারের বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়া হবে জানিয়ে ইসি সানাউল্লাহ বলেন, ভুল তথ্য, মিথ্যা তথ্য ও বিদ্বেষ ছড়াতে এআই ব্যবহারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে। এআই অপব্যবহার রোধে আচরণবিধিতে বিশেষ বিধান সংযোজিত হয়েছে এবং এ সংক্রান্ত একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।
তিনি আরও বলেন, কোনো প্রার্থী বা তার এজেন্ট ড্রোন বা কোয়াডকপ্টার ব্যবহার করতে পারবে না; প্রয়োজন হলে নির্বাচন কমিশন নিজেই ড্রোন ব্যবহার করতে পারে।
ভোটের সময় সিসিটিভি ক্যামেরা ব্যবহার এখনও চূড়ান্ত হয়নি জানিয়ে তিনি বলেন, দেশের প্রায় ৪৫ হাজার কেন্দ্রে সিসিটিভি স্থাপন একটি ব্যয়বহুল ও জটিল প্রক্রিয়া। একটি কমিটি বিকল্প ব্যবস্থা খুঁজছে এবং বিদ্যমান ক্যামেরা ব্যবহার কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে ভাড়া নেওয়ার প্রস্তাব বিবেচনায় রয়েছে।
অন্যদিকে, আসন্ন নির্বাচনে ১৮ থেকে ২০ লাখ নতুন ভোটার যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান ইসি সানাউল্লাহ। আরপিও সংশোধনের কারণে ৩১ অক্টোবরের মধ্যে বয়স ১৮ পূর্ণ করা নাগরিকরা ভোটার হিসেবে যুক্ত হবেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় এক ব্যক্তিকে খুঁজছে পুলিশ

ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় এক ব্যক্তিকে খুঁজছে পুলিশ