আমেরিকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬ , ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু

সুনামগঞ্জে শিক্ষার্থী ধর্ষণ, ইমাম আটক 

  • আপলোড সময় : ১১-০৮-২০২৫ ১২:২৭:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৫ ১২:২৭:৪৯ অপরাহ্ন
সুনামগঞ্জে শিক্ষার্থী ধর্ষণ, ইমাম আটক 
সুনামগঞ্জ, ১১ আগস্ট : দোয়ারাবাজার উপজেলায়  ১০ বছরের শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মসজিদের এক ইমামকে আটক করেছে পুলিশ। সোমবার (১১ আগস্ট) সকালে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের ইসলামপুর জামে মসজিদে এ ঘটনা ঘটে। আটককৃত ব্যক্তি সুনামগঞ্জ সদর উপজেলার সাফেলা গ্রামের মৌলভী রহমত আলীর ছেলে সাজিদুর রহমান (৪০)। পাশাপাশি তিনি ইসলামপুর জামে মসজিদের ইমাম ও ইসলামপুর কওমি মাদ্রাসার শিক্ষক।
পুলিশ জানায়, ভোরে শিশুটি আরবি পড়তে মসজিদে যায়। সকাল সাড়ে ৭টার দিকে ইমাম সাজিদুর রহমান (৪০) তার কক্ষ ঝাড়ু দিতে শিশুটিকে মসজিদের দোতলায় পাঠান। এসময় তার নির্জন কক্ষে জোরপূর্বক শিশুটির পায়ুপথে তাকে ধর্ষণ করেন লম্পট ইমাম। শিশুটি বাড়ি ফিরে ঘটনাটি তার মাকে জানায়। মা তাৎক্ষনিক দোয়ারাবাজার থানাপু লিশকে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত ইমাম সাজিদুর রহমানকে আটক করেন।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, খবর পেয়েই ঘটনাস্থল থেকে অভিযুক্ত ইমামকে গ্রেফতার করা হয়েছে। ভিকটিম শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান আছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটিতে জমজমাট “চাঁদ রাত মেহেদি উৎসব” 

আটলান্টিক সিটিতে জমজমাট “চাঁদ রাত মেহেদি উৎসব”