আমেরিকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে পরজীবী সংক্রমণের সম্ভাব্য উৎস লেটুস, আক্রান্ত ২,৬৪০ ছাড়াল ডেট্রয়েটে বাড়ির পার্টিতে গুলিতে ৩ কিশোর-কিশোরী আহত, আটক ১ ইসাবেলা কাউন্টিতে ভুল পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ মনরো কাউন্টির মেরিনায় গুলিতে নিহত ৫৪ বছর বয়সী ব্যক্তি আকাশে বড় উড়াল, ২১ বোয়িং যোগ করছে ইউএস-বাংলা হিট ওয়েভের কবলে মিশিগান, তাপমাত্রা ছুঁতে পারে ১০০ ডিগ্রি ৪.৭ বিলিয়ন ডলারের গর্ডি হাউ ব্রিজ খুলছে ২৭ জুলাই ম্যাকিনাক ব্রিজ থেকে ঝাঁপের ঘটনায় নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার গ্রেট লেকস ক্রসিং মলে গুলির  ঘটনায় একজন নিহত, আটক ১ বিশ্বকাপে আর্জেন্টিনার দাপট  অব্যাহত, সুইজারল্যান্ডকে বিদায় শেলবি টাউনশিপে সৎ বাবাকে গুলি করে হত্যা, অভিযুক্তের বিরুদ্ধে ১১ অভিযোগ কারজ্যাকিংয়ের পর গাড়িতে থাকা ৭ মাসের শিশুকে উদ্ধার করল পুলিশ অভিবাসী ভিসা স্থগিত নিয়ে মুখ খুলল ঢাকার মার্কিন দূতাবাস মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী আতঙ্ক : আক্রান্ত ১,৫৬০ ছাড়াল হবিগঞ্জে বন্যার তাণ্ডব, ত্রাণ নিয়ে  দুর্গতদের পাশে হুইপ জি কে গউছ জোনাকির আলো যেন না নিভে যায় কোমা থেকে ফিরে এবার চিকিৎসা বিজ্ঞানের পথে ১৮ বছরের ব্রুক ওয়েস্ট শেলবি টাউনশিপে গুলিতে বাবা নিহত, ছেলে গ্রেপ্তার মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী রোগের থাবা, আক্রান্ত ছাড়াল ১,২০০ মিশিগানে ৭৭ বছর বয়সী দাদীর ওপর নির্যাতন, নাতির জেল

কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণে বৈষম্যের প্রতিবাদ

  • আপলোড সময় : ১৩-০৮-২০২৫ ০১:৪৪:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৫ ০১:৪৪:১৫ পূর্বাহ্ন
কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণে বৈষম্যের প্রতিবাদ
মাধবপুর (হবিগঞ্জ) ১৩ আগস্ট : বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মাধবপুর উপজেলা শাখা সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দাবিতে মঙ্গলবার মাধবপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া। সভাপতি সাইফুল হক মীর্জা বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৫ জুলাইয়ের সিদ্ধান্ত অনুযায়ী বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে, তবে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ থেকে বঞ্চিত করা হয়েছে যা বৈষম্যমূলক এবং অগ্রহণযোগ্য। কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের যুগান্তকারী ও সময়োপযোগী অবদানের বিপরীতে, বিপুল সংখ্যক শিক্ষার্থীকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ থেকে বঞ্চিত করার সিদ্ধান্তটি একটি বৈষম্যমূলক ও দৃষ্টান্তহীন পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
তিনি উল্লেখ করেন, ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রাথমিক সমাপনী পরীক্ষা এবং ২০২২ সালের বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীরা সফলতা অর্জন করেছে। তাদের সমঅধিকার অক্ষুণ্ণ রাখতে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি গিয়াস উদ্দিন মাহমুদ, আফরোজ আক্তার নিলা, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ মানিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন

আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন