আমেরিকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক

জন্মাষ্টমীতে সেনাপ্রধানের বার্তা : সম্প্রীতি বজায় রেখে শান্তিতে বসবাস করুন

  • আপলোড সময় : ১৬-০৮-২০২৫ ১২:০৩:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৮-২০২৫ ১২:০৩:২৩ অপরাহ্ন
জন্মাষ্টমীতে সেনাপ্রধানের বার্তা : সম্প্রীতি বজায় রেখে শান্তিতে বসবাস করুন
ঢাকা, ১৬ আগস্ট : জাতীয় জন্মাষ্টমী ২০২৫ উদযাপন অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সকলকে সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দেশে কোনো ধর্ম, জাতি বা গোত্রের মধ্যে ভেদাভেদ থাকবে না এবং সবাই নিশ্চিন্তে বসবাস করতে পারবে। শনিবার বিকেলে রাজধানীর পলাশী মোড়ে সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী শোভাযাত্রার উদ্বোধনকালে সেনাপ্রধান এ কথা বলেন। তিনি আরও বলেন, “বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান, পাহাড়ি ও বাঙালি সবাই মিলেমিশে বসবাস করে আসছে। আজকের দিনে আমাদের অঙ্গীকার হবে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখা।”
বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ। আমরা সব ধর্মীয় উৎসব একসঙ্গে উদযাপন করি। আজকের দিনে সকলকে ঐক্য, সম্প্রীতি ও সৌহার্দ্যের শিক্ষা নিতে হবে।”
নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেন, “জন্মাষ্টমী শান্তি, সম্প্রতি ও মানবতার উদাহরণ। শ্রী কৃষ্ণের শিক্ষা আমাদের শান্তি, সাম্য ও মানবতার শিক্ষা দেয়। আজকের মিলনমেলা সামাজিক বন্ধনকে শক্তিশালী করবে।”
শেষে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে তিন বাহিনীর প্রধান জন্মাষ্টমী শোভাযাত্রার শুভ উদ্বোধন ঘোষণা করেন। শোভাযাত্রাটি পলাশী মোড় থেকে শুরু হয়ে বাহাদুরশাহ পার্কে গিয়ে শেষ হবে।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হবিগঞ্জে একপেশে ভূমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ

হবিগঞ্জে একপেশে ভূমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ