আমেরিকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকায় সার্জিও গোর-দীনেশ ত্রিবেদীর বৈঠক ধর্মীয় বিভাজনের সব অপচেষ্টা প্রতিহত করতে হবে : মির্জা ফখরুল রোহিঙ্গাদের দুর্দশা প্রত্যক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ জনের বিরুদ্ধে মামলা আটলান্টিক সিটি মেয়রের শিক্ষা বৃত্তিতে বাংলাদেশি-আমেরিকানদের আধিপত্য সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মার্কিন বিশেষ দূত সার্জিও গর ঢাকায় হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, নাসীর-সারজিসসহ আহত ১৫ জনকল্যাণের অঙ্গীকার নিয়ে মিশিগানে মিনহাজ চৌধুরীর নির্বাচনী লড়াই মিশিগানে মর্মান্তিক ট্র্যাজেডি:  মৃত  দম্পতি ও ৬ শিশুর পরিচয় শনাক্ত পশ্চিম মিশিগানে গোলাগুলি: পাঁচজন আহত, চারজন হেফাজতে ট্রাইব্যুনালে আবদুল হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দাখিল কথিত ঋণ কেলেঙ্কারি : সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ ঢাকায় উল্টো রথযাত্রার পথে মিলল ‘পাইপ বোমা’ ট্রাম্পের শুল্কযুদ্ধের ছায়ায় গর্ডি হাউ ব্রিজের উদ্বোধন মিশিগানে ভয়াবহ ট্র্যাজেডি : বাড়ির আগুনে ৬ শিশুসহ ৮ জন নিহত বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, গুলশানে নিজ বাসায় নতুন ঠিকানা

শুল্ক সহায়তায় প্রতিযোগিতায় ফিরছে মিশিগানের টমেটো চাষীরা

  • আপলোড সময় : ১৯-০৮-২০২৫ ০১:২৫:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৫ ০১:২৫:৪৭ পূর্বাহ্ন
শুল্ক সহায়তায় প্রতিযোগিতায় ফিরছে মিশিগানের টমেটো চাষীরা
বেরিয়েন কাউন্টিতে লিটজ ফার্মসের জমিতে টমেটো সংগ্রহে ব্যস্ত শ্রমিকরা। ট্রাম্প প্রশাসনের আরোপিত ১৭% শুল্ক দেশীয় টমেটোর বিক্রি বাড়ানোর উদ্দেশ্যে হলেও, মিশিগানের কৃষকরা এখনও নিশ্চিত নন এটি তাদের আর্থিক লাভে কতটা সহায়ক হবে/Photo : Mari Maloney, Special To Detroit News  

সোডাস টাউনশিপ, ১৯ আগস্ট : মিশিগানের টমেটো খামারগুলো কানাডা থেকে মাত্র কয়েক ঘণ্টার দূরত্বে হলেও কৃষকদের সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম মেক্সিকো।
গত প্রায় এক-চতুর্থাংশ শতাব্দী ধরে মেক্সিকো মিশিগানের টমেটো শিল্পে গভীর প্রভাব বিস্তার করেছে। কৃষকদের জন্য একদিকে শ্রমিক সংকট ও অস্থায়ী কাজের ভিসার (H-2A) ক্রমবর্ধমান খরচ, অন্যদিকে বাজারে মেক্সিকো থেকে আসা সস্তা টমেটোর চাপ দ্বিগুণ সংকট তৈরি করেছে।
দক্ষিণ-পশ্চিম মিশিগানের সোডাস টাউনশিপে ৬০০ একর লেইটজ ফার্মের সহ-মালিক ফ্রেড লিটজ জুনিয়র বলেন,
“আমরা সবসময় প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছি। মেক্সিকান চাষিরা কয়েক দশক ধরে দাম কমিয়ে মার্কিন বাজার দখল করছে। কিছু একটা পরিবর্তন করতেই হবে।”
তবে সম্প্রতি কিছুটা স্বস্তির আভাস মিলেছে। গত মাসে মেক্সিকো থেকে আমদানি করা টমেটোর উপর সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত ১৭% শুল্ক মিশিগানের কৃষকদের জন্য প্রতিযোগিতার নতুন সুযোগ তৈরি করতে পারে।
তবুও, চাষিরা এখনো অনিশ্চিত। কারণ মেক্সিকো রপ্তানিকৃত টমেটোর ন্যূনতম মূল্য বাড়িয়েছে। এর মানে আগামী মাসগুলোতে মার্কিন ভোক্তাদের রোমা, রাউন্ড ও চেরি টমেটোর জন্য বেশি দাম দিতে হবে।
৬৮ বছর বয়সী লিটজ বলেন, “আমি সবসময় আশাবাদী থাকি যে লাভ করব, কিন্তু সেটা সবসময় হয় না। ১৯৯৬ সাল থেকে দেশীয় চাষিদের সুরক্ষায় যথেষ্ট কিছু করা হয়নি। এখন হয়তো অনেক দেরি হয়ে গেছে।”
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হঠাৎ ঢাকার পথে প্রধানমন্ত্রী, দেখলেন  নগর ব্যবস্থাপনার বাস্তব চিত্র

হঠাৎ ঢাকার পথে প্রধানমন্ত্রী, দেখলেন  নগর ব্যবস্থাপনার বাস্তব চিত্র