আমেরিকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ , ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রয় হাসপাতালে ৪৪০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্প ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ মিশিগানজুড়ে আজ ঝড়-বৃষ্টি, টর্নেডোর সতর্কতা কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা ডিয়ারবর্ন হাইটসে পারিবারিক বিরোধে নারী নিহত, আহত ১ ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ

ডেট্রয়েটে চালু হলো দেশের প্রথম অ্যাপল ম্যানুফ্যাকচারিং একাডেমি

  • আপলোড সময় : ২১-০৮-২০২৫ ০১:৩৭:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৮-২০২৫ ০১:৩৭:৫৮ পূর্বাহ্ন
ডেট্রয়েটে চালু হলো দেশের প্রথম অ্যাপল ম্যানুফ্যাকচারিং একাডেমি
ল্যারি ক্রকেটের মালিকানাধীন লরেনের প্রিমিয়াম বারবিকিউ সসের একটি নমুনা বোতল/Photo : Jose Juarez, Special To Detroit News.

ডেট্রয়েট, ২১ আগস্ট : এই সপ্তাহে ডেট্রয়েটে চালু হয়েছে অ্যাপল ম্যানুফ্যাকচারিং একাডেমি, যা যুক্তরাষ্ট্রে এ ধরনের প্রথম উদ্যোগ। একাডেমিটির লক্ষ্য হলো ছোট ও মাঝারি ব্যবসার মালিকদের নতুন প্রযুক্তি ব্যবহার করে তাদের উদ্যোগকে সম্প্রসারণে সহায়তা করা।
ডেট্রয়েট শহরের কেন্দ্রস্থলে মিশিগান স্টেট ইউনিভার্সিটি (MSU) ও অ্যাপল ইনকর্পোরেটেডের অংশীদারিত্বে প্রতিষ্ঠিত এই একাডেমিতে অংশ নিচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা। লরেন’স প্রিমিয়াম বারবিকিউ সসের স্রষ্টা ও প্রতিষ্ঠাতা ল্যারি ক্রকেট একাডেমির প্রথম দুই দিনের কার্যক্রমে উপস্থিত ছিলেন। তিনি বলেন, “আমি অনেক কিছু শিখেছি। আমি অ্যাপলকে এই প্ল্যাটফর্ম তৈরির জন্য কৃতজ্ঞ, আর সৌভাগ্য যে এটি ডেট্রয়েটেই অবস্থিত।”
এর আগে ২০২১ সালে অ্যাপল ও MSU যৌথভাবে ডেট্রয়েটে ডেভেলপার একাডেমি চালু করেছিল, যেখানে কোডিং, ডিজাইন, উদ্যোক্তা উন্নয়ন ও পেশাগত দক্ষতা শেখানো হয়।
অ্যাপল ম্যানুফ্যাকচারিং একাডেমি নিয়ে একাডেমির পরিচালক সারাহ গ্রেটার বলেন, “MSU-এর অন্যতম লক্ষ্য হলো মানুষের সারাজীবন শেখার সুযোগ তৈরি করা। ছোট ও মাঝারি ব্যবসার সঙ্গে কাজ করা সেই লক্ষ্য পূরণেরই অংশ। বিশেষ করে প্রযুক্তির দ্রুত অগ্রগতির যুগে শেখার ধারাবাহিকতা বজায় রাখা জরুরি।”
গ্রেটার আরও জানান, ডেট্রয়েটে পদচিহ্ন রাখা MSU-এর জন্য গুরুত্বপূর্ণ, কারণ এখানকার নতুন প্রজন্মের উদ্যোক্তা ও ব্যবসায়ীদের প্রশিক্ষণ দিয়ে টেকসই উন্নয়নে সহায়তা করা যাবে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু

ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু