আমেরিকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক সবুজ পেরিয়ে মিশিগানে এখন শরতের রঙের মেলা মিশিগানে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত মিশিগানে জ্বালানির দামে বড় উল্লম্ফন ওয়াটারফোর্ডে গুলিতে ২০ বছরের তরুণ নিহত, গ্রেপ্তার ২ অনলাইন জুয়ার ফাঁদে মিশিগান পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন

হবিগঞ্জে মুঘল আমলের মসজিদ ভেঙ্গে পড়ার শঙ্কা, সংস্কারের দাবি

  • আপলোড সময় : ২১-০৮-২০২৫ ০২:২০:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৮-২০২৫ ০২:২০:৫২ পূর্বাহ্ন
হবিগঞ্জে মুঘল আমলের মসজিদ ভেঙ্গে পড়ার শঙ্কা, সংস্কারের দাবি
হবিগঞ্জ, ২১ আগস্ট : হবিগঞ্জ সদর উপজেলার এড়ালিয়া গ্রামের প্রাচীন মসজিদটি এখন অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় পৌঁছেছে। মসজিদটির দেয়াল ভেঙে খোসা ঝরে পড়ছে, মিনার দুটি ধ্বসে গেছে এবং বৃষ্টির পানি সরাসরি মসজিদের ভেতরে পড়ছে। বছরের পর বছর ধরে এটি ব্যবহারহীন থাকায় এলাকাবাসী আশঙ্কা করছেন, যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
স্থানীয়রা জেলা প্রশাসকের অনুমতি নিয়ে মসজিদটি নতুন করে নির্মাণ করতে চান। মসজিদটি মুঘল সম্রাটের আমলে প্রায় ৩০০ বছর আগে নির্মিত হয়েছিল। ধর্মপ্রাণ মুসলমানরা এটি নির্মাণ করেছিলেন, কিন্তু দীর্ঘ কয়েক বছর ধরে এখানে কোনো ইবাদত হয়নি। পাশের ছোট মসজিদটি ব্যবহার করার কারণে প্রাচীন মসজিদটি আরও অবহেলিত অবস্থায় পড়ে আছে।
এলাকার বিশিষ্ট মুরুব্বি শহীদুল ইসলাম বলেন, “আমরা আমাদের বাবা ও প্রবীণদের কাছ থেকে শুনেছি, এই মসজিদটি মুঘল সম্রাটের আমলের। এটি আমাদের ঐতিহ্য এবং ধর্মীয় সম্পদ।”
এলাকার মুসল্লীরা দাবি করছেন, প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ভেঙ্গে নতুন করে নির্মাণের অনুমতি প্রদান বা সংরক্ষণের ব্যবস্থা নিক, না হলে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক

ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক