আমেরিকা , রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়েকে হত্যা,  গুরুতর আহত ৫ বছরের শিশু খুলনায় মসজিদের ভেতরে ঢুকে দুর্বৃত্তের গুলি, ২ মুসল্লি গুলিবিদ্ধ লিভোনিয়ায় বাবা-মা, ভাই ও ভাইয়ের প্রেমিকাকে হত্যার দায়ে যুবক অভিযুক্ত মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশির ডিয়ারবর্নে নতুন রূপে মিলার–রোটান্ডা সেতু, ২৬ জুন যান চলাচল শুরু ইসরায়েল ইস্যুতে ইউনিভার্সিটি অব মিশিগান কর্মকর্তাদের টার্গেট, ৮ জন অভিযুক্ত উত্তপ্ত বৈঠকের পর হ্যামট্রাম্যাকের সিটি ম্যানেজার আদলানিকে বরখাস্ত মিশিগানে তীব্র বজ্রঝড়ের আশঙ্কা,  হতে পারে শিলাবৃষ্টি ও টর্নেডো টানা ২০ বছর পর আজ সংসদে বাজেট দিচ্ছে বিএনপি ডেট্রয়েট রিভারে ঝড়ো হাওয়ায় উল্টে গেল ৭ নৌকা, ২০ জনকে নিরাপদে উদ্ধার বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু কাল মিশিগানে একই পরিবারের চার  সদস্যকে গুলি করে হত্যা মিশিগানের জলাশয়ের মাছ খাওয়ার আগে জেনে নিন নতুন সতর্কতা শিশু পর্নোগ্রাফি রাখার দায়ে মাউন্ট ক্লেমেন্সের এক নারীর সাজা  রেডফোর্ডে উল্টো পথে গাড়ি  চালিয়ে প্রাণ গেল চালকের ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন,  আহত ৪ : ঘরছাড়া বহু পরিবার ডেট্রয়েটে অভিবাসন অভিযানে গাড়ি দুর্ঘটনা, আহত সন্দেহভাজন ভালোবাসা ও সমতার বার্তায় রঙিন ডেট্রয়েট প্রাইড প্যারেড শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড মিশিগানের নারী কারাগারে এক  মাসেরও কম সময়ে তৃতীয় বন্দির মৃত্যু

আলোচিত সারোয়ার আলম এবার সিলেটের জেলা প্রশাসক

  • আপলোড সময় : ২১-০৮-২০২৫ ১২:২৭:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৮-২০২৫ ১২:২৭:৫৫ অপরাহ্ন
আলোচিত সারোয়ার আলম এবার সিলেটের জেলা প্রশাসক
সিলেট, ২১ আগস্ট : সাদা পাথর লুটের ঘটনায় দেশজুড়ে আলোচনার মধ্যে সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন মো. সারওয়ার আলম। 
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ে এসে পৌঁছান তিনি। তাকে ফুল দিয়ে বরণ করে নেয় জেলা প্রশাসনের কর্মকর্তারা। পরে তিনি পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা বিষয়ক কর্মশালায় সভাপতিত্ব করেন। এসময় সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে সারোয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ভেজালবিরোধী অভিযানে আলোচিত এই প্রশাসনিক কর্মকর্তা এর মধ্য দিয়েই সিলেটে তার জেলা প্রশাসক হিসেবে প্রশাসনিক যাত্রার সূচনা করলেন।
২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সারোয়ার আলম ২০০৮ সালে সরকারি চাকরিতে যোগ দেন। পরে দীর্ঘ সময় র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনকালে ভেজালবিরোধী অভিযানে দেশব্যাপী আলোচনায় আসেন। সাধারণ মানুষের আস্থা ও প্রশংসা কুড়িয়ে তিনি হয়ে ওঠেন পরিচ্ছন্ন প্রশাসনের প্রতীক। সর্বশেষ তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
তবে সিলেটে যোগদান করে তাকে নিতে হবে নানা চ্যালেঞ্জ। সম্প্রতি সিলেটে পাথর লুট ও অবৈধ খনন নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। এছাড়া দেশের সার্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটের প্রতিফলন সিলেটেও পড়েছে। বাজারে অস্থিরতা তৈরি হয়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সবজির দামে। সাধারণ মানুষ ভোগান্তিতে পড়লেও কার্যকর মনিটরিং ও টেকসই সমাধান এখনো অধরা।
এসব সংকটের মুখোমুখি হয়েই সারোয়ার আলম তার প্রশাসনিক জীবনের নতুন অধ্যায় শুরু করলেন। তাকে ঘিরে সিলেটবাসীর প্রত্যাশা- পাথর লুট রোধ, পর্যটন খাতের শৃঙ্খলা পুনঃস্থাপন এবং বাজার ব্যবস্থাপনা স্বচ্ছ করার ক্ষেত্রে ভেজালবিরোধী অভিযানের মতো দৃঢ় পদক্ষেপ এবারও দেখা যাবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হবিগঞ্জে নদীর স্রোতে ভেসে গেলেন বৃদ্ধ, উদ্ধার অভিযান চলছে

হবিগঞ্জে নদীর স্রোতে ভেসে গেলেন বৃদ্ধ, উদ্ধার অভিযান চলছে