আমেরিকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস

মাধবপুরে ট্রাক চালকের বাসায় গুলি

  • আপলোড সময় : ২২-০৮-২০২৫ ১১:০৪:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৫ ১১:০৪:২৮ পূর্বাহ্ন
মাধবপুরে ট্রাক চালকের বাসায় গুলি
মাধবপুর (হবিগঞ্জ), ২২ আগস্ট : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় রাসেল মিয়া নামে এক ট্রাক চালকের বাড়িতে দুর্বৃত্তরা গুলি চালিয়েছে। এতে তার ঘরের জানালার কাচ ভেঙে যায়, তবে কেউ হতাহত হয়নি। শুক্রবার ভোর রাত ৪টার দিকে উপজেলার সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটে।
রাসেল মিয়া সুলতানপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে। তিনি জানান, রাতে পরিবার নিয়ে ঘুমিয়ে ছিলেন। ভোরে দুর্বৃত্তরা প্রাণনাশের উদ্দেশ্যে তার শোবার ঘরে গুলি চালায়। গুলি জানালার কাচ ভেঙে দরজার রডে গিয়ে লাগে। বিকট শব্দে ঘুম ভেঙে যায় পরিবারের সদস্যদের এবং আশপাশের লোকজন ছুটে আসেন।
খবর পেয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদ উল্লাহ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, “ঘটনাস্থল থেকে গুলি চালানোর আলামত পাওয়া গেছে। কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। দায়ীদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।”

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ

আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ