আমেরিকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ , ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি স্টার্লিং হাইটসে নতুন পুনর্বাসন হাসপাতাল, চালু ২০২৯ সালে লিভোনিয়ায় নতুন পুলিশ স্টেশন নির্মাণ পরিকল্পনা স্থগিত ম্যাকিনাক ব্রিজ ওয়াকে অংশ নিলেন ৩৪ হাজার মানুষ লেক সেন্ট ক্লেয়ারে নৌকা থেকে পড়ে নিখোঁজ ৭৪ বছরের ব্যক্তি

হাসপাতালে গুলি করে প্রাক্তন স্ত্রীকে  হত্যা, অবশেষে পুলিশের জালে মারিও গ্রিন

  • আপলোড সময় : ২৩-০৮-২০২৫ ১২:১৬:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৮-২০২৫ ১২:১৬:৪১ অপরাহ্ন
হাসপাতালে গুলি করে প্রাক্তন স্ত্রীকে  হত্যা, অবশেষে পুলিশের জালে মারিও গ্রিন
ডেট্রয়েট, ২৩ আগস্ট : হেনরি ফোর্ড হাসপাতালের ভেতরে প্রাণঘাতী গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত ব্যক্তি মারিও গ্রিনকে (৫৩) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে প্রাক্তন স্ত্রী ও হাসপাতালের কর্মচারী ল্যাট্রিসিয়া গ্রিনকে গুলি করে হত্যার পর থেকে তিনি পলাতক ছিলেন।
ডেট্রয়েট পুলিশ প্রধান টড বেটিসন জানান, গ্রিনকে শনিবার ভোরে লেমে স্ট্রিটের ৫২০০ ব্লক থেকে কোনো ঘটনার সৃষ্টি না করেই হেফাজতে নেওয়া হয়। “আমাদের অফিসাররা রাস্তার এই দানবকে ধরতে অক্লান্ত পরিশ্রম করেছেন,”—বলেন বেটিসন।
পুলিশ জানায়, শুক্রবার সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে হাসপাতালের প্রধান ক্যাম্পাসের বেসমেন্টে ল্যাট্রিসিয়ার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন গ্রিন। একপর্যায়ে তিনি হ্যান্ডগান বের করে একাধিক গুলি চালান। এতে ল্যাট্রিসিয়া ঘটনাস্থলেই নিহত হন। এরপর গ্রিন সাদা রঙের ২০১১ ডজ চার্জার (লাইসেন্স প্লেট: DXC ৭০৬৭) গাড়ি চালিয়ে পালিয়ে যান। পরে গাড়িটি ডেট্রয়েটে লাহসার ও ট্রয় স্ট্রিটের কোণায় ফেলে রাখা অবস্থায় উদ্ধার করা হয়।

নিহত ল্যাট্রিসিয়া গ্রিন (বামে) গ্রেফতারকৃত মারিও গ্রিন (ডানে)
গুলির ঘটনার পরপরই হাসপাতালটি লকডাউন করা হয় এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। এক ঘন্টার মধ্যে হাসপাতালে যাওয়ার রাস্তা বন্ধ করে কয়েক ডজন পুলিশ গাড়ি, অ্যাম্বুলেন্স এবং একটি হেলিকপ্টার মোতায়েন করা হয়।
ডেট্রয়েট পুলিশ, মিশিগান স্টেট পুলিশ, এফবিআই, ওয়েন কাউন্টি শেরিফ অফিসসহ বিভিন্ন সংস্থা অভিযানে অংশ নেয়। সন্দেহভাজনের অবস্থান শনাক্ত করতে জনগণের সহযোগিতাকেও গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রিনের অপরাধের ইতিহাস দীর্ঘ। প্রবেশন লঙ্ঘন, শিশু ভরণপোষণ দিতে ব্যর্থতা, অগ্নিসংযোগসহ নানা অভিযোগে তার বিরুদ্ধে একাধিক দণ্ডের রেকর্ড রয়েছে।
বেটিসন বলেন, “মিস ল্যাট্রিসিয়া গ্রিনের সঙ্গে যা ঘটেছে, তা কোনো মানুষ প্রাপ্য নয়। আমার হৃদয় ও প্রার্থনা তার পরিবারের সঙ্গে আছে।”
এদিকে, শুক্রবার ভোরে হাসপাতাল থেকে প্রায় চার ব্লক দূরে লিনউড ও ওয়েস্ট গ্র্যান্ডের কাছে ড্রাইভ-বাই গুলিতে একজন নিহত এবং একজন আহত হন। তবে এ ঘটনার সঙ্গে হাসপাতালের গুলিবর্ষণের কোনো যোগসূত্র নেই বলে পুলিশ জানিয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হবিগঞ্জে কিডনি রোগীদের চিকিৎসায় এগিয়ে এল তহুরুন্নেছা-রোকেয়া ট্রাস্ট

হবিগঞ্জে কিডনি রোগীদের চিকিৎসায় এগিয়ে এল তহুরুন্নেছা-রোকেয়া ট্রাস্ট