আমেরিকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন
কাউন্সিল ঘোষণায় তারেক রহমানকে অভিনন্দন

হবিগঞ্জে বিএনপির আনন্দ মিছিল

  • আপলোড সময় : ২৬-০৮-২০২৫ ১০:৩৯:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৫ ১০:৩৯:৪৯ পূর্বাহ্ন
হবিগঞ্জে বিএনপির আনন্দ মিছিল
হবিগঞ্জ, ২৬ আগস্ট : হবিগঞ্জ জেলা বিএনপির কাউন্সিল ও সম্মেলন আগামী ৬ সেপ্টেম্বর (শনিবার) অনুষ্ঠিত হবে। এই ঘোষণাকে ঘিরে আজ মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে হবিগঞ্জে এক আনন্দ মিছিল বের করা হয়। জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত এ মিছিলটি হবিগঞ্জ পৌরসভা মাঠ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারীরা আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে শ্লোগান দেন এবং কাউন্সিল ও সম্মেলন সফলভাবে সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেন।
মিছিল শুরু আগে জেলা বিএনপির নেতা মিজানুর রহমান মিজান, হাজী এনাম, এডভোকেট এনামুল হক, বেলাল আহমেদ, আজিজুল রহমান কাজল, যুবদল সভাপতি জালাল আহমেদ, ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ লিংকন, যুবদলের সদস্য সচিব শফিকুর রহমান সিতু ও পৌর বিএনপি সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
নেতৃবৃন্দরা তাদের বক্তব্যে বলেন, বিএনপির আসন্ন কাউন্সিল ও সম্মেলন সফল ও সার্থক করতে সব স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা অভিযোগ করে বলেন, এখনও দলের ভেতরে কিছু মানুষ আওয়ামী লীগের মতো ষড়যন্ত্র চালাচ্ছে এবং সম্মেলন বানচালের চেষ্টা করছে। তবে রাজপথেই তাদের জবাব দেওয়া হবে।
বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কোনো অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না। অতীতে যেমন স্বৈরাচার বিরোধী আন্দোলনে হবিগঞ্জের মানুষ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলেছিল, এবারও একইভাবে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করা হবে। নেতারা আরও বলেন, “কে রাজপথে ছিল, কে নির্যাতিত হয়েছিল, কে দলের বিপদে-আপদে পাশে দাঁড়িয়েছে—সেটা নেতাকর্মীরা জানেন। অনিয়মের অজুহাতে কাউন্সিল বানচালের অপচেষ্টা ব্যর্থ হবে।”

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর

আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর