আমেরিকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ , ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রয় হাসপাতালে ৪৪০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্প ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ মিশিগানজুড়ে আজ ঝড়-বৃষ্টি, টর্নেডোর সতর্কতা কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা ডিয়ারবর্ন হাইটসে পারিবারিক বিরোধে নারী নিহত, আহত ১ ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ

হবিগঞ্জে শিশু মাদ্রাসা শিক্ষার্থীর ছুরিকাঘাতে আরেক শিশু খুন

  • আপলোড সময় : ২৬-০৮-২০২৫ ১০:৫৪:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৫ ১০:৫৪:২৮ পূর্বাহ্ন
হবিগঞ্জে শিশু মাদ্রাসা শিক্ষার্থীর ছুরিকাঘাতে আরেক শিশু খুন
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক মাদ্রাসা শিক্ষার্থীর ছুরিকাঘাতে অপর শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ইটাখোলা গ্রামে অবস্থিত আলহাজ ইয়াসমিন ফয়সল দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসার রান্নাঘরের পাশে মো. এহসানুল হক নাবিল (১৩) ও মোহাম্মদ আশরাফুল ইসলাম রাফি (৮)-এর মধ্যে জুতা ছুড়ে ফেলার ঘটনাকে কেন্দ্র করে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে নাবিল রান্নাঘরে রাখা ছুরি দিয়ে রাফিকে বেশ কয়েকবার আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত আশরাফুল ইসলাম রাফি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপরতলা গ্রামের আমিনুল ইসলামের ছেলে। অপরদিকে অভিযুক্ত নাবিল মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের শাহপুর গ্রামের মো. হেলাল মিয়ার ছেলে।
খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত নাবিলকে আটক করা হয়েছে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু

ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু