আমেরিকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ , ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বার্গার কিংয়ে সহকর্মীর মুখে  কামড়, গ্রেপ্তার মিশিগান কর্মী গ্যাস লিকের ঘটনায় বন্ধ ১২ মাইল রোড পুনরায় চালু ওয়ারেনে মেয়ের গাড়ির ধাক্কায় বাবার মৃত্যু, তদন্ত চলছে প্রকৌশল ও প্রযুক্তির সেতুবন্ধনে ডেট্রয়েটে আবিয়ার সম্মেলন ডেট্রয়েটে সাতসকালে রক্তাক্ত  গোলাগুলি, নিহত ৩, আহত ৪ জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মহান মানুষের জীবনাবসান, প্রয়াত মিশিগানের রিচার্ড ম্যানুগিয়ান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই ‘লেক আমেরিকা’ নিয়ে এআই ছবি, চাকরি হারালেন মিশিগানের সিইও নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী, দেশের পথে সাউথ হ্যাভেনে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু

সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা 

  • আপলোড সময় : ২৭-০৮-২০২৫ ০২:৩১:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৮-২০২৫ ০২:৩১:৩১ পূর্বাহ্ন
সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা 
চট্টগ্রাম, ২৭ আগস্ট : দেশের সেবামূলক ও মানবিক সংগঠন সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন-এর আয়োজনে চট্টগ্রাম বিভাগে বিভিন্ন কর্মসূচি সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৫ টায় নগরের ভূইয়া গলির অস্থায়ী কার্যালয়ে সভার সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো: শহিদুল ইসলাম।
সাংগঠনিক সম্পাদক স. ম. জিয়াউর রহমান সঞ্চালনায় বক্তব্য রাখেন মোস্তফা আলম মাসুম, ফারুক চৌধুরী, ফারহানা আফরোজ, আকতার হোসেন নিজামী, লায়ন মো: মাহতাব উদ্দিন, মো: মাসুদ রানা, মো: হাদিউল ইসলাম শাহরিয়ার, আসিফ ইকবাল প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ফাউন্ডেশন ইতোমধ্যে সারাদেশে মানবিক ও সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের কাছে সুপরিচিত। এর ধারাবাহিক কার্যক্রম প্রশংসিত ও আলোচিত। তারা আরও উল্লেখ করেন, সিলেট আধ্যাত্মিক রাজধানী আর চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত, এবং উভয় বিভাগের মানুষের মধ্যে সুদৃঢ় সম্পর্ক গড়ে তুলতে ফাউন্ডেশনের ভূমিকা গুরুত্বপূর্ণ।
আয়োজনের মূল অংশ হবে আগামী ২৮ আগস্ট বিকাল ৫ টায় নগরের মোমিন রোড চেরাগি গলির মুখে ব্রাক ব্যাংক ভবনের হায়দার আলী চৌধুরী হলে “কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ট্যুরিজম ও উদ্যোক্তা বিষয়ক মতবিনিময় সভা” এবং ২৯ আগস্ট হযরত শাহ আমানত (রহ:) এর মাজার শরীফে সাবেক সচিব ও সংগঠনের স্থায়ী পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদ-এর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও রাঙ্গামাটি জেলার নানিয়ারচর ও লংগদু উপ‌জেলার বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স