আমেরিকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ , ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারীর গাড়িতে গোপনে ট্র্যাকিং ডিভাইস : আদালতে মেকানিক মিশিগানে পেট্রোলের দামে ঊর্ধ্বমুখী অস্থিরতা ৪ বার গুলিবিদ্ধ হয়েও বীরত্ব, ৯১১-এ ফোন কিশোরীর : ‘সে একজন বীর’ মিশিগানের রেলপথ উন্নয়নে ১৪৫ মিলিয়ন ডলার বরাদ্দ রেডফোর্ড টাউনশিপে ফস্টার কেয়ার হোমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩ প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই : পররাষ্ট্র মন্ত্রণালয় মিশিগানে গণ-গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৬ ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

  • আপলোড সময় : ২৮-০৮-২০২৫ ১০:১১:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৫ ১০:১১:০২ পূর্বাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা
ঢাকা, ২৮ আগস্ট : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। পরিকল্পনা অনুযায়ী, রোজার আগে আগামী বছরের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে ভোটগ্রহণ এবং তফসিল ডিসেম্বরের শুরুতে ঘোষণা করা হবে।
বৃহস্পতিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এই কর্মপরিকল্পনা প্রকাশ করেন। তিনি জানান, রোডম্যাপটি ২৪ ভাগে বিভক্ত করা হয়েছে এবং ইতোমধ্যেই কিছু কার্যক্রম শুরু হয়েছে।

রোডম্যাপের প্রধান দিকসমূহ:
অংশীজন সংলাপ : সেপ্টেম্বরের শেষ সপ্তাহে শুরু হয়ে দেড় মাস চলবে।
ভোটার তালিকা : চূড়ান্ত তালিকা প্রকাশ ৩০ নভেম্বর। খসড়া প্রকাশ হবে ১ নভেম্বর।
নির্বাচনি আইনবিধি : সব আইনবিধি সংশোধন ও প্রণয়ন ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে।
রাজনৈতিক দল নিবন্ধন : ৩০ সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত।
সীমানা নির্ধারণ : ১৫ সেপ্টেম্বরের মধ্যে গেজেট প্রকাশ এবং ৩০ সেপ্টেম্বরের মধ্যে জিআইএস ম্যাপ প্রকাশ।
পর্যবেক্ষক নিবন্ধন : ২২ অক্টোবরের মধ্যে চূড়ান্ত, সনদ প্রদান ১৫ নভেম্বর।
নির্বাচনি প্রশিক্ষণ : ২৯ আগস্ট থেকে শুরু হয়ে ভোটের আগে শেষ হবে।
নির্বাচনি সরঞ্জাম : ৩১ ডিসেম্বরের মধ্যে সংগ্রহ ও বিতরণ শেষ।
বাজেট : ১৫ নভেম্বরের মধ্যে বাজেট চূড়ান্ত, আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বরাদ্দ বৈঠক ১৬-২০ নভেম্বর।
ভোটগ্রহণ কর্মকর্তা : প্যানেল চূড়ান্ত হবে ৩০ সেপ্টেম্বরের মধ্যে।
আইনশৃঙ্খলা বৈঠক : প্রথম বৈঠক ২৫ সেপ্টেম্বর।
আন্তঃমন্ত্রণালয় সভা : ৩১ অক্টোবর।
সচেতনতামূলক প্রচার : ৩০ নভেম্বরের মধ্যে সম্পন্ন।
প্রবাসী ভোট : ২০২৬ সালের জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালট কার্যক্রম শেষ করা হবে।
ইসি জানায়, ভোটগ্রহণ, ফলাফল প্রকাশ, টেলিযোগাযোগ সচল রাখা ও গণমাধ্যমে ফলাফল প্রচারের বিষয়েও আলাদা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে ব্রঙ্কসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে ব্রঙ্কসে আলোচনা সভা ও দোয়া মাহফিল