আমেরিকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক সবুজ পেরিয়ে মিশিগানে এখন শরতের রঙের মেলা মিশিগানে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত মিশিগানে জ্বালানির দামে বড় উল্লম্ফন ওয়াটারফোর্ডে গুলিতে ২০ বছরের তরুণ নিহত, গ্রেপ্তার ২ অনলাইন জুয়ার ফাঁদে মিশিগান পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড

নেত্রকোনায় দু’পক্ষের সংঘর্ষ, সাবেক ইউপি সদস্যসহ নিহত ২

  • আপলোড সময় : ৩১-০৮-২০২৫ ০৩:২৪:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৫ ০৩:২৪:১০ পূর্বাহ্ন
নেত্রকোনায় দু’পক্ষের সংঘর্ষ, সাবেক ইউপি সদস্যসহ নিহত ২
নেত্রকোণা, ৩১ আগস্ট (ঢাকা পোস্ট) :নেত্রকোণা সদর উপজেলার মৌগাতি এলাকায় পূর্ব শত্রুতার জেরে সাবেক ইউপি সদস্যসহ ২ জনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত দুই দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন, দৌজাহান মিয়া (৫৫) এবং নূর মোহাম্মদ (২৮)। বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ। মরদেহগুলো নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে রাখা রয়েছে। আহত আরও ৩ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গতকাল (৩০ আগস্ট) জেলা সদরের মৌগাতি ইউনিয়নের জামাটি গ্রামে সাবেক ইউপি সদস্য দোজাহান মিয়া জেলা বিএনপির কাউন্সিল থেকে ফেরার পথে প্রতিপক্ষ রফিকের লোকজন তাকে কুপিয়ে হত্যা করে। পরে খবর পেয়ে রফিকের গ্রামের বাড়িতে হামলা চালায় দোজাহন মেম্বারের লোকজন। সেখানে চারজনকে আহত করলে আহতদের নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে নূর মোহাম্মদ নামে আরও একজন মারা যান।
রোববার (৩১ আগস্ট) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রফিক মিয়া নামে আরেকজন মৃত্যুর খবর পাওয়া গেলেও পুলিশ এখনো তৃতীয় ব্যক্তি মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেনি। নিহত দৌজাহান মিয়ার স্ত্রী জসুমা খাতুন বলেন, পূর্বে থেকেই তাদের সঙ্গে জমিজমা ও টাকা পয়সা লেনদেন বিষয়ক সমস্যা চলে আসছিল। এরই জের ধরে গতকাল নেত্রকোণা জেলা বিএনপির কাউন্সিল থেকে বাড়ি ফেরার সময় তাকে মোটরসাইকেলের ওপর অতর্কিত হামলা করে হত্যা করা হয়।
নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহানেওয়াজ ঢাকা পোস্টকে বলেন, এ ঘটনায় দুজনের নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
চিকিৎসক ছেলের মৃত্যুর ১১ দিন পর বাবারও ঝুলন্ত মরদেহ

চিকিৎসক ছেলের মৃত্যুর ১১ দিন পর বাবারও ঝুলন্ত মরদেহ