আমেরিকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন মিশিগানজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা সিঁদুরের রঙে বিজয়া, বিষাদের  সুরে মিশিগানে দেবীর বিদায় সাউথফিল্ডে গুলিতে একজন নিহত, ভুক্তভোগীর পরিচিত যুবক গ্রেপ্তার হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই বাংলাদেশি : তারেক রহমান হৃদরোগে মৃত্যুহারে মিশিগান ও  যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে ডেট্রয়েট
বিতর্কে অস্ট্রিয়ান অর্থনীতিবিদ গুনথার ফেলিঙ্গার

ভারত ভেঙে একাধিক দেশ গড়ার ডাক

  • আপলোড সময় : ০৪-০৯-২০২৫ ১২:৫৬:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৯-২০২৫ ১২:৫৬:০০ অপরাহ্ন
ভারত ভেঙে একাধিক দেশ গড়ার ডাক
ছবি : Gunther Fehlinger-Jahn/Instagram
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, অস্ট্রিয়ার অর্থনীতিবিদ গুনথার ফেলিঙ্গার ভারতের ধর্ম, জাতি ও ভাষার ভিত্তিতে একাধিক দেশে ভাগ করার আহ্বান জানিয়েছেন। ন্যাটো সম্প্রসারণ কমিটির চেয়ারম্যান পরিচয়ে তিনি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিভক্ত ভারতের একটি মানচিত্র প্রকাশ করেন। তাতে উত্তর ভারতকে ‘খলিস্তান’ হিসেবে দেখানো হয়েছে, পাশাপাশি মহারাষ্ট্র, গুজরাট, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, কেরল, তামিলনাড়ুসহ অন্যান্য অংশ আলাদা দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
ফেলিঙ্গার তার পোস্টে লিখেছেন, “আমি ভারত ভেঙে দেওয়ার ডাক দিচ্ছি। নরেন্দ্র মোদী রাশিয়ার লোক। আমাদের মুক্ত খলিস্তানের বন্ধু চাই।” এছাড়া তিনি দাবি করেন, খলিস্তানপন্থী গোষ্ঠীর সঙ্গে দীর্ঘ আলোচনা করেছেন এবং স্বাধীন খলিস্তান গঠনের প্রক্রিয়া নিয়ে কথাও বলেছেন।
তার এই মন্তব্য ও মানচিত্র ভারতের মধ্যে ক্ষোভের ঝড় তুলেছে। নেটিজেনরা এটিকে ইউরোপের সাম্রাজ্যবাদী মানসিকতার বহিঃপ্রকাশ বলে অভিহিত করছেন। শিবসেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী পররাষ্ট্র মন্ত্রণালয়কে অস্ট্রিয়ান দূতাবাসকে আনুষ্ঠানিকভাবে তলব করার আহ্বান জানিয়েছেন।
উল্লেখযোগ্য, ফেলিঙ্গার নিজেকে ন্যাটো সম্প্রসারণ কমিটির চেয়ারম্যান দাবি করলেও এটি ন্যাটোর কোনো সরকারি অংশ নয়। আন্তর্জাতিক গণমাধ্যম ও ফ্যাক্ট-চেকাররা নিশ্চিত করেছেন, তার ন্যাটো বা সরকারিভাবে স্বীকৃত প্রতিষ্ঠানের সঙ্গে কোনো সরাসরি সম্পর্ক নেই।
বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতের অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থানকে লক্ষ্য করে এই ধরনের আহ্বান অযৌক্তিক এবং প্ররোচনামূলক। তবে ফেলিঙ্গারের পোস্ট সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ঢাকায় প্রথমবারের মতো ফরাসি-বাংলা অপেরা

ঢাকায় প্রথমবারের মতো ফরাসি-বাংলা অপেরা