আমেরিকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে পরজীবী সংক্রমণের সম্ভাব্য উৎস লেটুস, আক্রান্ত ২,৬৪০ ছাড়াল ডেট্রয়েটে বাড়ির পার্টিতে গুলিতে ৩ কিশোর-কিশোরী আহত, আটক ১ ইসাবেলা কাউন্টিতে ভুল পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ মনরো কাউন্টির মেরিনায় গুলিতে নিহত ৫৪ বছর বয়সী ব্যক্তি আকাশে বড় উড়াল, ২১ বোয়িং যোগ করছে ইউএস-বাংলা হিট ওয়েভের কবলে মিশিগান, তাপমাত্রা ছুঁতে পারে ১০০ ডিগ্রি ৪.৭ বিলিয়ন ডলারের গর্ডি হাউ ব্রিজ খুলছে ২৭ জুলাই ম্যাকিনাক ব্রিজ থেকে ঝাঁপের ঘটনায় নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার গ্রেট লেকস ক্রসিং মলে গুলির  ঘটনায় একজন নিহত, আটক ১ বিশ্বকাপে আর্জেন্টিনার দাপট  অব্যাহত, সুইজারল্যান্ডকে বিদায় শেলবি টাউনশিপে সৎ বাবাকে গুলি করে হত্যা, অভিযুক্তের বিরুদ্ধে ১১ অভিযোগ কারজ্যাকিংয়ের পর গাড়িতে থাকা ৭ মাসের শিশুকে উদ্ধার করল পুলিশ অভিবাসী ভিসা স্থগিত নিয়ে মুখ খুলল ঢাকার মার্কিন দূতাবাস মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী আতঙ্ক : আক্রান্ত ১,৫৬০ ছাড়াল হবিগঞ্জে বন্যার তাণ্ডব, ত্রাণ নিয়ে  দুর্গতদের পাশে হুইপ জি কে গউছ জোনাকির আলো যেন না নিভে যায় কোমা থেকে ফিরে এবার চিকিৎসা বিজ্ঞানের পথে ১৮ বছরের ব্রুক ওয়েস্ট শেলবি টাউনশিপে গুলিতে বাবা নিহত, ছেলে গ্রেপ্তার মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী রোগের থাবা, আক্রান্ত ছাড়াল ১,২০০ মিশিগানে ৭৭ বছর বয়সী দাদীর ওপর নির্যাতন, নাতির জেল

ফোবানার নতুন চেয়ারম্যান বেলাল ও  সেক্রেটারি খালেদ 

  • আপলোড সময় : ০৫-০৯-২০২৫ ০১:৫৫:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৯-২০২৫ ০১:৫৫:২০ পূর্বাহ্ন
ফোবানার নতুন চেয়ারম্যান বেলাল ও  সেক্রেটারি খালেদ 
ছবি বাম থেকে খালেদ রউফ  এবং রবিউল করিম

আটলান্টা, ৫ ফেব্রুয়ারি: ৩৯তম আটলান্টা ফোবানা সম্মেলনের তৃতীয় দিনে, ৩১ আগস্ট, ফোবানার এজিএমে ২০২৫-২৬ সালের নির্বাহী কমিটির নাম ঘোষণা করা হয়েছে।
নির্বাচিত কমিটির চেয়ারম্যান (চেয়ারপারসন) হিসেবে নির্বাচিত হয়েছেন পেনসিলভেনিয়ার রবিউল করিম বেলাল এবং নির্বাহী সেক্রেটারি (এক্সিকিউটিভ সেক্রেটারি) হয়েছেন শিকাগোর খালেদ আহমেদ রউফ। এবারই প্রথমবার সম্মেলনের তিন দিন আগে নির্বাচন সম্পন্ন হওয়ায়, সম্মেলনের সকল অংশগ্রহণকারী রিলাক্স মুডে ছিলেন। অনেকে মন্তব্য করেছেন, এতে কোনো ক্যাম্পেইনের জন্য সময় নষ্ট হয়নি। ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা)-র নতুন কমিটিতে ৬৪টি সংগঠনের সদস্যরা মঙ্গলবার (২৬ আগস্ট) অনলাইনে ইলেকট্রনিক ভোটিংয়ের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ মাহবুব রেজা রহিমের পরিচালনায় অনলাইনে ইলেকট্রোনিক্স ভোটিংয়ে অত্যন্ত সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। পূর্ণ বিধিমালা অনুসরণ করে গণতান্ত্রিকভাবে নির্বাচন কার্য সম্পন্ন করা হয়েছে বলে উল্লেখ করেন নির্বাচন কমিশনারবৃন্দ।
প্রধান নির্বাচন কমিশনার কর্তক ঘোষিত ফলাফলে– রবিউল করিম (বেলাল) ৩১ ভোট পেয়ে সভাপতি (চেয়ারপারসন) পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী ছিলেন মোহাম্মদ দিলু মওলা, তিনি পেয়েছেন ৩০ ভোট। মোহাম্মদ এম রহমান (জহির) ৩৮ ভোট পেয়ে সভাপতি (ভাইস চেয়ারম্যান) নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রার্থী ছিলেন আবির আলমগীর, তিনি পেয়েছেন ২৩ ভোট। খালেদ আহমেদ রউফ ৩৯ ভোট পেয়ে নির্বাহী সচিব (এক্সিকিউটিভ সেক্রেটারি) পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী ছিলেন বাবুল হাই, তিনি পেয়েছেন ২২ ভোট। অ্যান্থনি পিয়ুস গোমেজ ২৮ ভোট পেয়ে সহ নির্বাহী সচিব (জয়েন্ট এক্সিকিউটিভ সেক্রেটারি) পদে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রার্থী ছিলেন ড. প্রিয়লাল কর্মকার, তিনি পেয়েছেন ২৭ এবং এম জেড আসিফ আই খান, তিনি পেয়েছেন ৬ ভোট, মোহিন উদ্দিন দুলাল ৩৪ ভোট পেয়ে কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন, তার নিকততম প্রার্থী ছিলেন শামসুদ্দিন মাহমুদ, তিনি পেয়েছেন ২০ ভোট এবং সাঈদ আহসান (কোকো), তিনি পেয়েছেন ৭ ভোট।
নির্বাচনে মুহাম্মদ আলী (মানিক) ৬০ ভোট পেয়ে শ্রেষ্ঠ (আউটস্ট্যান্ডিং) সদস্য নির্বাচিত হয়েছেন। অন্যান্য শ্রেষ্ঠ (আউটস্ট্যান্ডিং) সদস্যরা হলেন  মোহাম্মদ আরেফিন বাবুল ৫৯ ভোট (বিজয়ী), জসিম উদ্দিন ৫৭ ভোট বিজয়ী, শামসুদ্দুহা (সাগর) ৫৪ ভোট (বিজয়ী), নুরুল আমিন ৪৯ ভোট (বিজয়ী), আবু এম রুমি ৪৬ ভোট (বিজয়ী), ড.আব্দুস মোহাম্মদ সাত্তার ৪১ ভোট (বিজয়ী)
তালিকাভুক্ত সংগঠনগুলোর মধ্যে যারা নির্বাহী সদস্যপদ লাভ করেছেন তারা হলেন যথাক্রমে- বাংলাদেশ আমেরিকান সোসাইটি অব গ্রেটার হিউস্টন (ইমতিয়াজ আহমেদ পাভেল) ৫৬ ভোট, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসি (রোকশানা পারভীন) ৫৫ ভোট, ড্রামা  সার্কেল, নিউ ইয়র্ক (কান্তা আলমগীর) ৫৫ ভোট, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইনক. (শফিকুল ইসলাম জুয়েল) ৫২ ভোট, মেরিল্যান্ড ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি (মোহাম্মদ কাজল) ৫২ ভোট, বাংলাদেশ থিয়েটার হিউস্টন (নাহিদা নাসের ইয়াসমিন) ৫০, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ডিএমভি ইঙ্ক (আখতার হোসেন) ৪৯ ভোট, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি হিউস্টন (নাদিম ভূঁইয়া অপু ) ৪৮ ভোট, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব গ্রেটার কানসাস সিটি (রেহান রেজা) ৪৮ ভোট, অপরাজেয় বাংলা, ইনক. (শম্পা বণিক) ৪৮ ভোট, ইউএস বাংলা অ্যাসোসিয়েশন অব জর্জিয়া (কাজী নাহিদ) ৪৬ ভোট, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান বাম (জাবেদ চৌধুরী) ৪৬ ভোট, বাংলাদেশ অ্যাসোসিয়েশন হিউস্টন (এম. আজমল এ. খান) ৪৫ ভোট, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নর্থ টেক্সাস (বান্ট) হাসমত মোবিন ৪৪ ভোট, বাংলাদেশ ফাউন্ডেশন অব জর্জিয়া (শাকিরা আলী বাচ্চি) ৪০ ভোট, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি (সুমসুন রুমি) ৩৮ ভোট, বাংলাদেশ মেলা ইঙ্ক (তৌফিক এস. খান তুহিন) ৩৮ ভোট, বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশন অব সেন্ট্রাল ফ্লোরিডা (সাইফ চৌধুরী নান্টু) ৩৩ ভোট, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইঙ্ক বাই (দিলশাদ চৌধুরী ছোট্টি) ৩১ ভোট, বাংলাদেশ আমেরিকান অ্যাসোসিয়েশন অব জর্জিয়া (ফারজানা উদ্দিন) ২৮ ভোট, সুন্দরবন (করিম সালাউদ্দিন) ২৬ ভোট, বাংলাদেশ কালচারাল সোসাইটি অব জর্জিয়া (মামুনুর চৌধুরী তারুণ) ২৪ ভোট ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন

আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন