আমেরিকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ , ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে মদের দোকানে গুলিবর্ষণে নারী নিহত, কিশোর অভিযুক্ত মামলার চাপে হ্যামট্রাম্যাক: সামনে  বহু-মিলিয়ন ডলারের আর্থিক ঝুঁকি ‘স্মৃতির পথে ৪৮ বছর’ সাংবাদিকতার  অনন্য দলিল -ভিসি ড. জহিরুল হক আকাশপথে অসুস্থ ক্যাপ্টেন, ডেট্রয়েটে নামল ডেল্টার ফ্লাইট ট্রয় হাসপাতালে ৪৪০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্প ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ মিশিগানজুড়ে আজ ঝড়-বৃষ্টি, টর্নেডোর সতর্কতা কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা ডিয়ারবর্ন হাইটসে পারিবারিক বিরোধে নারী নিহত, আহত ১ ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার

২০২৬ সালের অক্টোবরে টেম্পায় জাঁকজমকপূর্ণ ৭ম ওয়ার্ল্ড ফেস্ট

  • আপলোড সময় : ০৫-০৯-২০২৫ ০২:২৫:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৯-২০২৫ ০২:২৫:০১ পূর্বাহ্ন
২০২৬ সালের অক্টোবরে টেম্পায় জাঁকজমকপূর্ণ ৭ম ওয়ার্ল্ড ফেস্ট
ফ্লোরিডা, ৫ সেপ্টেম্বর : আগামী বছরের অক্টোবর  মাসের ২৪ ও ২৫ তারিখ, ৭ ম ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেস্টের আয়োজন করা হয়েছে উত্তর আমেরিকার ফ্লোরিডায়।  টেম্পার ভেনুতে  ২ য় বার ফেস্ট হতে যাচ্ছে এবং এটা হবে ফ্লোরিডায় ৪র্থ আয়োজন। নিউইয়র্কে তিন বার ফেস্টের আয়োজন হয়েছিল। ফ্লোরিডায় হবে ৭ম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট।
ফ্লোরিডার  ৭ম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট সংবাদ সম্মেলনে কথা বলছেন মেলার আয়োজক কমিটি।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ট্যাম্পা শহরে ২০২৬ সালের ২৪ ও ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে ‘৭ম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট’। এই আয়োজনে অংশ নিয়ে বাংলাদেশ তার ব্যবসা, সংস্কৃতি ও তরুণদের বৈশ্বিক মঞ্চে তুলে ধরার বিশেষ সুযোগ পাবে বলে আশাবাদী আয়োজকরা। আয়োজক কমিটির পক্ষে রোটারিয়ান আতিকুর রহমান সংবাদ সম্মেলন বলেন, বাংলাদেশের সাথে আমেরিকার কৃস্টি কালচার, ব্যবসা বানিজ্যের একটি সেতু বন্ধন রচনায় ভুমিকা রাখে ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেস্ট।
বাংলাদেশের ব্যবসায়ীদের জন্যও সুযোগ থাকছে, ব্যবসা সম্প্রসারনের। ২ দিন ব্যাপী সম্মেলনে নতুন প্রজন্মের সাথে বাংলাদেশের সম্মৃদ্ধ কালচারের যোগসূত্র তৈরী হয়। ৬ টি সফল ওয়ার্ল্ড ফেষ্ট এর ৭ ম ওয়ার্ল্ড ফেস্টকে নানা আঙ্গিকে সাজানো হয়েছে। আতিকুর রহমান আরো বলেন, আমেরিকা এখন আর দুরের কোন দেশ না, বাংলাদেশের সাথে আমেরিকার নানা ভাবে সম্পৃক্ততা ঘটছে। আমেরিকার বাজারটারও   দেশী ব্যবসায়ীরা জয় করতে যাচ্ছেন। বুধবার ৩ সেপ্টেম্বর  এ উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে আয়োজক কমিটি।
আমেরিকার আয়োজকদের অন্যতম তারেক মাহমুদ বলেন, আমাদের ওয়ার্ল্ড ফেস্ট নিয়ে অনেকের আগ্রহ আমাদের সফলতা জানান দিচ্ছে। ৭ ম ওয়ার্ল্ড  ফেস্ট জাঁকজমকপূর্ণ হবে। যারা আমেরিকায় অংশগ্রহণ ও স্পন্সরে আগ্রহী আপনারা 1+ 321 600 6125 বা 1+407 832 282 যোগাযোগ করবেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ নিয়ে যা বললেন প্রফেসর স্বপন নাথ

চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ নিয়ে যা বললেন প্রফেসর স্বপন নাথ