আমেরিকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ পবিত্র আশুরা ইউনিভার্সিটি অব মিশিগানে টিউশন ফি ৩%  ও পুলিশ বাজেট ৩৯% বৃদ্ধি অনুমোদন যৌন নির্যাতন তদন্তে সাগিনাউ ডায়োসিসের ৩৭ যাজকের নাম প্রকাশ ডেট্রয়েটে একদিনের ব্যবধানে দুই হত্যাকাণ্ড, তদন্তে পুলিশ ভোটাধিকার বিল পাস না হলে  আবাসন বিলে স্বাক্ষর নয় : ট্রাম্প নোভিতে ডায়ালাইসিসের পর এক রোগীর  মৃত্যু, সতর্কতায় বন্ধ ডাভিটা কেন্দ্র ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক

ডেট্রয়েট ও ডিয়ারবর্নে গাড়ি চোরাচালান চক্রে আটজন অভিযুক্ত

  • আপলোড সময় : ০৫-০৯-২০২৫ ০২:২৭:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৯-২০২৫ ০২:২৭:৪৪ পূর্বাহ্ন
ডেট্রয়েট ও ডিয়ারবর্নে গাড়ি চোরাচালান চক্রে আটজন অভিযুক্ত
ডিয়ারবর্ন, ৫ সেপ্টেম্বর : মার্কিন অ্যাটর্নি অফিস এবং ডিয়ারবর্ন পুলিশ জানিয়েছে, ডিয়ারবর্ন থেকে উচ্চমানের গাড়ি চুরি ও আন্তর্জাতিক চোরাচালানের দায়ে আটজন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। মার্কিন অ্যাটর্নি অফিসের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩ সালের জুলাই থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত এরা ডিয়ারবর্ন এলাকার চারটি বাণিজ্যিক বা শিল্প লটে চুরি হওয়া গাড়ি সংগ্রহ করে শিপিং কন্টেইনারে ভরত। এরপর মালবাহী পরিবহন বা রেলপথে বন্দর শহরে পাঠিয়ে বিদেশে, প্রায়শই মধ্যপ্রাচ্যে, রপ্তানি করত।
অভিযুক্তরা হলেন- গার্ডেন সিটির ৪১ বছর বয়সী হায়দার আল হায়দারি; ডেট্রয়েটের ৪৩ বছর বয়সী কারার আলনাকাশ; ডিয়ারবর্ন হাইটসের ৪২ বছর বয়সী আব্বাস আল ওথমান; ডেট্রয়েটের ৩৬ বছর বয়সী মোহাম্মদ আল হিলো; ডিয়ারবর্ন হাইটসের ৪৬ বছর বয়সী মুস্তফা আল ফেতলাভি; ডেট্রয়েটের ৩৩ বছর বয়সী টেরিল ডেভিস; হার্পার উডসের ৩২ বছর বয়সী ডেভিড রোশিনস্কি উইলিয়ামস; এবং ডেট্রয়েটের ৩৫ বছর বয়সী মোহাম্মদ আল আব্বুদি। তাদের বিরুদ্ধে চুরি হওয়া যানবাহন পরিবহনের ষড়যন্ত্র এবং চুরি হওয়া যানবাহন পরিবহন–এই দুই অভিযোগ আনা হয়েছে। ষড়যন্ত্র প্রমাণিত হলে সর্বোচ্চ ৫ বছর, আর পরিবহনের অভিযোগে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে।
ফেডারেল অভিযোগ অনুসারে, আল হায়দারি, আলনাকাশ, ওথমান, আল হিলো, আল ফেতলাভি ও আল আব্বুদি ছিলেন চোরাচালানকারী। ডেভিস ও উইলিয়ামস ছিলেন দালাল, যারা চোরদের কাছ থেকে চুরি হওয়া গাড়ি সংগ্রহ করে সরবরাহকারীদের হাতে তুলে দিতেন। গাড়িগুলো শিপিং কন্টেইনারে ভরে বিদেশে পাঠানোর সময় মালবাহী ফরওয়ার্ডারকে মিথ্যা তথ্য দিতেন।
এক মামলায়, ডেট্রয়েটের ফুলারটন অ্যাভিনিউ থেকে একটি BMW এবং শেভ্রোলেট ক্যামারো ইরাকের উদ্দেশে পাঠানো হয়। তখন আল হিলো ফরওয়ার্ডারকে বলেন, কন্টেইনারে "অটো পার্টস" আছে।
অন্য মামলায়, আলনাকাশ জানান, একটি কন্টেইনারে নাকি "২২ প্যালেট অ্যান্টিফ্রিজ" রয়েছে, যদিও তাতে ছিল চুরি হওয়া গাড়ি।
মার্কিন অ্যাটর্নি জেরোম গর্গন বলেন, “আন্তঃরাজ্য ও আন্তর্জাতিক বাণিজ্যে চুরি করা গাড়ির কোনও স্থান নেই। আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতায় অসংখ্য গাড়ি উদ্ধার ও এই অপরাধ চক্রের অবসান ঘটানো সম্ভব হয়েছে।”
এইচএসআই-এর ভারপ্রাপ্ত বিশেষ এজেন্ট ম্যাথিউ স্টেন্টজ জানান, তদন্তে ইতিমধ্যেই ৩৫০টিরও বেশি চুরি হওয়া গাড়ি উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, “গাড়ি চুরি শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, আমাদের সামাজিক ও সাংস্কৃতিক কাঠামোকেও আঘাত করে। আমাদের কাজ হলো এমন অপরাধী নেটওয়ার্ক বন্ধ করা।”
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চা শিল্পকে কৃষি শিল্পের মর্যাদায় নিতে কাজ চলছে : সালেহ উদ্দিন

চা শিল্পকে কৃষি শিল্পের মর্যাদায় নিতে কাজ চলছে : সালেহ উদ্দিন