আমেরিকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ , ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রয় হাসপাতালে ৪৪০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্প ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ মিশিগানজুড়ে আজ ঝড়-বৃষ্টি, টর্নেডোর সতর্কতা কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা ডিয়ারবর্ন হাইটসে পারিবারিক বিরোধে নারী নিহত, আহত ১ ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ

মাধবপুরে পিয়াইম গণপাঠাগারের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • আপলোড সময় : ০৬-০৯-২০২৫ ০১:২৬:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৯-২০২৫ ০১:২৬:১৪ অপরাহ্ন
মাধবপুরে পিয়াইম গণপাঠাগারের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
হবিগঞ্জ, ৬ সেপ্টেম্বর : হবিগঞ্জের মাধবপুর উপজেলার শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্যে সমৃদ্ধ গ্রাম পিয়াইমে চার বছর আগে প্রতিষ্ঠিত হয় পিয়াইম গণপাঠাগার। এরই ধারাবাহিকতায় শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় অনুষ্ঠিত হয় পাঠাগারের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঠাগারের সভাপতি মিজবাহ্ উদ্দিন চৌধুরী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কবি মোস্তফা কামাল।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. সুভাষ চন্দ্র দেব।
এছাড়া মূখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন কবি ও কথাসাহিত্যিক আখতার উজ্জামান সুমন। বিশেষ অতিথি ছিলেন ছাতিয়াইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী, শব্দকথা প্রকাশনার সম্পাদক ও প্রকাশক মনসুর আহমেদ, বিশিষ্ট সাংবাদিক জামাল মো: আবু নাসের প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন অ্যাডভোকেট মো: আবু তাহের। অনুষ্ঠানে ভার্চুয়ালি অস্ট্রেলিয়া থেকে যুক্ত ছিলেন পাঠাগারের প্রতিষ্ঠাতা, বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব প্রদীপ রায়হান।
প্রধান অতিথি ড. সুভাষ চন্দ্র দেব বলেন, “গণতন্ত্র, মূল্যবোধ, নাগরিক দায়িত্ব ও সামাজিক বিভাজন দূরীকরণের মাধ্যমে সুষ্ঠু সংস্কৃতির চর্চা এবং জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় পাঠাগারের কার্যক্রম এগিয়ে নিতে হবে। নিয়মিত পাঠক গড়ে তোলার মাধ্যমে এই পাঠাগার জ্ঞানচর্চার সামাজিক আন্দোলনে রূপ নেবে। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে পাঠাগারকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া ও আধুনিকায়নের মাধ্যমে বইপড়াকে জাতীয় সংস্কৃতির অংশ হিসেবে গড়ে তুলতে হবে।"

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু

ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু