আমেরিকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা সিঁদুরের রঙে বিজয়া, বিষাদের  সুরে মিশিগানে দেবীর বিদায় সাউথফিল্ডে গুলিতে একজন নিহত, ভুক্তভোগীর পরিচিত যুবক গ্রেপ্তার হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই বাংলাদেশি : তারেক রহমান হৃদরোগে মৃত্যুহারে মিশিগান ও  যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে ডেট্রয়েট নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪ ধর্ম যার যার, রাষ্ট্র সবার : তারেক রহমান মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমা, সঙ্গে পেট্রোল মিশিগানে সপ্তাহজুড়ে শরতের মৃদু আবহাওয়া, রাতে ঠান্ডা দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক জীবন বাঁচাতে রক্তদানের প্রতিযোগিতায় ইউএম ও ওহাইও স্টেট টেক্সাস টাউনশিপে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত, আহত ৩ মহাষ্টমীতে ভক্তিময় মিশিগান, দুর্গা  টেম্পল ও কালীবাড়িতে জনস্রোত

হ্যামট্রাম্যাকে প্রাইড পতাকা নিষিদ্ধ, বিচারক বললেন বৈধ

  • আপলোড সময় : ১০-০৯-২০২৫ ০১:৫৮:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৯-২০২৫ ০১:৫৮:৫৭ পূর্বাহ্ন
হ্যামট্রাম্যাকে প্রাইড পতাকা নিষিদ্ধ, বিচারক বললেন বৈধ
ডেট্রয়েট, ১০ সেপ্টেম্বর : মেট্রো ডেট্রয়েটের হ্যামট্রামক শহরের সরকারি পতাকা খুঁটিতে LGBTQ+ প্রাইড পতাকা উত্তোলন নিষিদ্ধ করার সিদ্ধান্ত সংবিধান লঙ্ঘন নয় বলে রায় দিয়েছেন মার্কিন জেলা বিচারক ডেভিড লসন।
দুই বছর আগে সিটি কাউন্সিলের ভোটে সরকারি স্থাপনায় কেবল পাঁচটি পতাকা তোলার অনুমতি দেওয়া হয়—মার্কিন পতাকা, মিশিগান পতাকা এবং শহরের আন্তর্জাতিক চরিত্রকে প্রতিনিধিত্বকারী পতাকাসহ। হ্যামট্রামক দীর্ঘদিন ধরেই অভিবাসীবান্ধব শহর হিসেবে পরিচিত।
২০২১ সালের জুন ও ২০২২ সালে প্রাইড পতাকা উত্তোলন করা হয়েছিল, তবে সর্ব-মুসলিম সিটি কাউন্সিলের কয়েকজন সদস্য দাবি করেন, এটি তাদের ধর্মবিশ্বাসের সাথে সাংঘর্ষিক। যদিও শহরের নীতি কেবল সরকারি স্থাপনায় পতাকা উত্তোলন সীমাবদ্ধ করেছে, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও বাসিন্দাদের ব্যক্তিগত সম্পত্তিতে প্রাইড পতাকা প্রদর্শনে কোনো নিষেধাজ্ঞা নেই।
সমালোচকরা অভিযোগ করেছিলেন, এ সিদ্ধান্ত বাকস্বাধীনতা লঙ্ঘন করছে। তবে বিচারক লসন রায়ে বলেন, শহরের নীতি বৈধ, কারণ এটি কেবল প্রাইড পতাকা নয়, সব ধরনের ব্যক্তিগত পতাকা নিষিদ্ধ করেছে। তিনি মন্তব্য করেন, “হ্যামট্রামকের সমকামী গর্বের পতাকা প্রদর্শনে অস্বীকৃতি সংবিধান লঙ্ঘন করেনি।”
হ্যামট্রামক শহরে প্রায় ২৭,০০০ মানুষের বসবাস। মার্কিন আদমশুমারি ব্যুরো অনুযায়ী, বাসিন্দাদের ৪০ শতাংশেরও বেশি বিদেশে জন্মগ্রহণ করেছেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ইয়েমেনি ও বাংলাদেশি বংশোদ্ভূত।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হ্যামট্রামকের মেয়র আমের গালিবকে কুয়েতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছেন।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন, আহত ২

ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন, আহত ২