আমেরিকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ , ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রয় হাসপাতালে ৪৪০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্প ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ মিশিগানজুড়ে আজ ঝড়-বৃষ্টি, টর্নেডোর সতর্কতা কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা ডিয়ারবর্ন হাইটসে পারিবারিক বিরোধে নারী নিহত, আহত ১ ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ
সুপ্রভাত মিশিগানের শোক

সাংবাদিক মৃদুল কান্তি সরকারের মা আর নেই

  • আপলোড সময় : ১১-০৯-২০২৫ ১২:৫৫:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৯-২০২৫ ১২:৫৭:৪৭ অপরাহ্ন
সাংবাদিক মৃদুল কান্তি সরকারের মা আর নেই
হ্যামট্রাম্যাক, ১১ সেপ্টেম্বর : বাংলা প্রেসক্লাব মিশিগানের সাংগঠনিক সম্পাদক মৃদুল কান্তি সরকারের মা সুপ্রিয়া সরকার আর নেই। গতকাল ১০ সেপ্টেম্বর সিলেটের বাগবাড়ীর নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে তাঁকে সিলেট রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাংলাদেশ সময় রাত ৮টা ৫০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।
সুপ্রিয়া সরকার রেখে গেছেন বড় মেয়ে শক্তি রানী সরকার ও জামাতা আরাধন তালুকদার, বড় ছেলে মৃদুল কান্তি সরকার ও পুত্রবধূ মৌসুমী দত্ত, মেঝো মেয়ে কাকলী রানী দাস ও জামাতা সুবোধ দাস, ছোট মেয়ে শর্মিষ্ঠা সরকার ও জামাতা রাতুল রুদ্র দাস, ছোট ছেলে নির্মলেন্দু সরকার কল্লোল, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী। তিনি শাল্লা উপজেলার আদিত্যপুর গ্রামের দিগেন্দ্র চন্দ্র সরকারের স্ত্রী।

সুপ্রভাত মিশিগানের শোক
বাংলা প্রেসক্লাব মিশিগানের সাংগঠনিক সম্পাদক ও সুপ্রভাত মিশিগান-এর স্টাফ রিপোর্টার মৃদুল কান্তি সরকারের মা সুপ্রিয়া সরকারের মৃত্যুতে সুপ্রভাত মিশিগান পরিবার গভীর শোক প্রকাশ করছে। তাঁর প্রয়াণে আমরা এক অনন্য স্নেহশীল মা, সৎ, ধর্মপ্রাণ ও সমাজনিষ্ঠা সম্পন্ন একজন মহীয়সী নারীকে হারালাম।
আমরা বিশ্বাস করি, সুপ্রিয়া সরকারের শূন্যতা শুধু তাঁর পরিবারের জন্য নয়, পরিচিত মহল ও শুভানুধ্যায়ীদের জন্যও এক অপূরণীয় ক্ষতি। জীবদ্দশায় তিনি যেভাবে পরিবারকে আগলে রেখেছেন এবং সন্তানদের আদর্শ জীবনযাপনে উদ্বুদ্ধ করেছেন তা সবার কাছে অনুসরণীয় হয়ে থাকবে। সুপ্রভাত মিশিগান পরিবারের পক্ষ থেকে আমরা প্রয়াতের আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু

ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু