আমেরিকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’

লিজিওনেয়ার্স রোগ শনাক্ত, জিএম ওয়ারেন সেন্টার বন্ধ ঘোষণা

  • আপলোড সময় : ১২-০৯-২০২৫ ০১:৩১:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৯-২০২৫ ০১:৩১:১০ পূর্বাহ্ন
লিজিওনেয়ার্স রোগ শনাক্ত, জিএম ওয়ারেন সেন্টার বন্ধ ঘোষণা
ওয়ারেন, ১২ সেপ্টেম্বর :  শহরের একটি কারখানা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেনারেল মোটরস (জিএম)। প্রতিষ্ঠানটির দুই কর্মী লিজিওনেয়ার্স রোগে আক্রান্ত হওয়ার পরীক্ষায় পজিটিভ আসার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
জিএম-এর মুখপাত্র তারা স্টুয়ার্ট কুহেন এক বিবৃতিতে জানান, বুধবার গভীর রাতে ম্যাকম্ব কাউন্টি স্বাস্থ্য বিভাগ সংক্রমণের বিষয়টি কোম্পানিকে অবহিত করে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কোল ইঞ্জিনিয়ার সেন্টার অন্তত ২২ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। বিবৃতিতে আরও বলা হয়, “অতিরিক্ত সতর্কতার কারণে জিএম তাৎক্ষণিকভাবে ভবনটি বন্ধ করার পদক্ষেপ নিয়েছে এবং স্থানটির জন্য ব্যাপক তৃতীয় পক্ষের পরীক্ষার নির্দেশ দিয়েছে।”
ফেডারেল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানায়, লিজিওনেয়ার্স রোগ এক ধরনের নিউমোনিয়া, যা লিজিওনেলা নামক ব্যাকটেরিয়ায় সংক্রমিত কণার সঙ্গে শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে ছড়ায়। সাধারণত এই রোগ ব্যক্তি থেকে ব্যক্তিতে ছড়ায় না। বরং ঝরনা, সিঙ্ক, হট টাব কিংবা ভবনের হিটিং ও ভেন্টিলেশন সিস্টেমের পানির মাধ্যমে ব্যাকটেরিয়া বিস্তার লাভ করে।
জিএম জানিয়েছে, নিয়মিত ব্যাকটেরিয়া পরীক্ষায় এতদিন কোনো সমস্যা ধরা পড়েনি এবং কোল সেন্টার থেকেই সংক্রমণ ছড়িয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
সিডিসি আরও জানিয়েছে, লিজিওনেয়ার্স রোগের লক্ষণ সাধারণত সংস্পর্শে আসার দুই থেকে ১৪ দিনের মধ্যে প্রকাশ পায়। উপসর্গের মধ্যে কাশি, জ্বর, মাথাব্যথা, পেশী ব্যথা এবং শ্বাসকষ্ট অন্তর্ভুক্ত। যদিও বেশিরভাগ সুস্থ মানুষ আক্রান্ত হন না, তবে ধূমপায়ী, ৫০ বছরের বেশি বয়সী বা ক্যান্সার, ফুসফুসের রোগ ও ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের জন্য এটি প্রাণঘাতী হতে পারে। পরিসংখ্যান অনুযায়ী, প্রতি ১০ জনের মধ্যে ১ জন রোগী জটিলতার কারণে মৃত্যুবরণ করেন।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নিউ জার্সিতে শ্যামা পূজা ও  দীপাবলী উৎসব উদযাপিত  

নিউ জার্সিতে শ্যামা পূজা ও  দীপাবলী উৎসব উদযাপিত