আমেরিকা , শুক্রবার, ১৫ মে ২০২৬ , ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৫ হাজার বাসিন্দা গণনার বাইরে, আদালতে যাচ্ছে ডেট্রয়েট সিটি প্রাথমিক শুনানি ছাড়াই বিচারে যাচ্ছে  হ্যামট্রাম্যাকের কিশোরী অপহরণ মামলা মিশিগানে সিনেট প্রার্থীর অফিসে ইট নিক্ষেপ ও গালিগালাজ : তদন্তে পুলিশ মিশিগানে যুব ক্রীড়াকে ঘিরে  ৩ বিলিয়ন ডলারের মেগা প্রকল্প মিশিগানের শপিং মলে মুসলিমদের লক্ষ্য করে হুমকি, অভিযুক্ত কারাগারে টানা তৃতীয় বছর বাড়ল ডেট্রয়েটের জনসংখ্যা মিশিগানে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় ফেডারেল বিচারকের দণ্ড ডেট্রয়েটে তরুণদের অপরাধমুক্ত  রাখতে  ‘অকুপাই দ্য সামার’ কর্মসূচি জার্সি উন্মোচনের মধ্য দিয়ে মিশিগান স্টাইকার্স এফসির যাত্রা শুরু মার্টিনকে মিশিগান ফেডারেল বিচারক পদে মনোনীত করলেন ট্রাম্প ডেট্রয়েট সুপারমার্কেটে অগ্নিসংযোগের ঘটনায় সন্দেহভাজন গ্রেপ্তার রোমুলাসে বিবাদের জেরে গোলাগুলি : নিহত ১, আহত ১ হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল গর্ভের শিশুর লিঙ্গ প্রকাশ নিষিদ্ধ : হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হ্যামট্রাম্যাকে কুরআন পোড়ানোর হুমকি ঘিরে ব্যাপক উত্তেজনা বিশ্বজুড়ে মা দিবস আজ যুক্তরাষ্ট্রে নিহত ইউএসএফ শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা  পশ্চিমবঙ্গে ইতিহাস, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর শপথ মাউন্ট ক্লেমেন্সে ডাককর্মীকে  লক্ষ্য করে হুমকির অভিযোগ

কুষ্টিয়ার কালী মন্দিরে প্রতিমা ভাঙচুর, হিন্দু সম্প্রদায় আতঙ্কিত

  • আপলোড সময় : ১৫-০৯-২০২৫ ০৩:২৮:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৫ ০৩:২৮:১১ পূর্বাহ্ন
কুষ্টিয়ার কালী মন্দিরে প্রতিমা ভাঙচুর, হিন্দু সম্প্রদায় আতঙ্কিত
কুষ্টিয়া, ১৫ সেপ্টেম্বর : কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের স্বরুপদহ পালপাড়া কালী মন্দিরে রোববার রাত সাড়ে ৯টার দিকে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। মন্দির কমিটির সভাপতি অমরেশ ঘোষ জানান, দুর্বৃত্তরা কার্তিক ও সরস্বতী প্রতিমার মাথা ও হাত ভেঙে দিয়েছে।
ঘটনার সময় এলাকায় বিদ্যুৎ ছিল না এবং হালকা বৃষ্টি হচ্ছিল। মন্দিরটি একটি টিনশেডে ঘেরা অস্থায়ী স্থাপনা। প্রতিমার মাটির কাজ শেষ হয়েছে, সোমবার থেকে রংয়ের কাজ শুরু হওয়ার কথা ছিল। দুর্গাপূজার ঠিক আগে এ ধরনের ঘটনা স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।
মিরপুর থানার ওসি মোমিনুল ইসলাম জানান, “সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। প্রাথমিক তদন্ত চলছে।” র‍্যাব-১২ কুষ্টিয়ার কোম্পানি কমান্ডার সুদীপ্ত সরকার বলেন, “ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে।”

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ