আমেরিকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ , ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রয় হাসপাতালে ৪৪০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্প ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ মিশিগানজুড়ে আজ ঝড়-বৃষ্টি, টর্নেডোর সতর্কতা কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা ডিয়ারবর্ন হাইটসে পারিবারিক বিরোধে নারী নিহত, আহত ১ ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ

সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন

  • আপলোড সময় : ১৫-০৯-২০২৫ ১২:৩৩:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৫ ১২:৩৩:২৪ অপরাহ্ন
সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন
সিলেট, ১৫ সেপ্টেম্বর : সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠান সোমবার সকাল ১০টায় প্রতিষ্ঠান প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ রিহান উদ্দিন। সঞ্চালনায় ছিলেন পাওয়ার টেকনোলজির বিভাগীয় প্রধান মোহাম্মদ হাসান আলী ও ইনস্ট্রাক্টর (ননটেক) দেবজাণী তরফদার। পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন ইলেকট্রিক্যাল বিভাগের শিক্ষার্থী হাফিজ ফয়জুর রহমান এবং গীতা পাঠ করেন ৪র্থ পর্বের মৌমিক দেব। স্বাগত বক্তব্য দেন উপাধ্যক্ষ মোহাম্মদ ইকবাল চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সিলেটের সভাপতি প্রকৌশলী মাহমুদুর রশীদ মসরুর। শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন ইলেকট্রনিকস বিভাগের বিভাগীয় প্রধান ফখরুল ইসলাম চৌধুরী, পাওয়ার বিভাগের বিভাগীয় প্রধান অমল কৃষ্ণ চক্রবর্তী এবং ননটেক বিভাগের প্রধান গোলাম কিবরিয়া।
নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন সিভিল বিভাগের শিক্ষার্থী সালেহীন ও ইলেকট্রনিকস বিভাগের জুবায়ের। নবীনদের পক্ষ থেকে বক্তব্য রাখেন তাহসীন আলম ও শাহীনা আক্তার তুলি। এছাড়া অভিভাবক প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন শেরপুরের কিয়াম উদ্দিন গাজী ও সিরাজগঞ্জের মো. গফুর খাঁন।
প্রায় ১৩শতাধিক নতুন শিক্ষার্থীকে নিয়ে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের সাতটি বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ অংশ নেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু

ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু