আমেরিকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন মিশিগানজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা সিঁদুরের রঙে বিজয়া, বিষাদের  সুরে মিশিগানে দেবীর বিদায় সাউথফিল্ডে গুলিতে একজন নিহত, ভুক্তভোগীর পরিচিত যুবক গ্রেপ্তার হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই বাংলাদেশি : তারেক রহমান

ঢাকা-সিলেট মহাসড়কে বাসচাপায় মা-ছেলের মৃত্যু, স্বামী অক্ষত

  • আপলোড সময় : ১৭-০৯-২০২৫ ১০:৫৬:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৯-২০২৫ ১০:৫৬:২৩ পূর্বাহ্ন
ঢাকা-সিলেট মহাসড়কে বাসচাপায় মা-ছেলের মৃত্যু, স্বামী অক্ষত
হবিগঞ্জ, ১৭ সেপ্টেম্বর: ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জের দেওপাড়া এলাকায় দ্রুতগামী একটি যাত্রীবাহী বাসচাপায় মা ও তার শিশু ছেলে নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে দিনারপুর কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বানিয়াচং উপজেলার সাগরদিঘীর পশ্চিমপাড় গ্রামের কৃষক সৈয়দ আলী মিয়া (৫৫) স্ত্রী শামীমা আক্তার (৪৫) ও চার বছরের ছেলে উসমান গনি তোকিকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। সৈয়দ আলী পার হতে পারলেও স্ত্রী ও সন্তান বাসচাপায় ঘটনাস্থলেই প্রাণ হারান।
এ ঘটনায় মহাসড়কে ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ থাকে ও এলাকাবাসী বিক্ষোভ করে। পরে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক বাসটি জব্দ করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শেরপুর হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান জানান, নিহতদের মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
লন্ডনে বিকেএসপির সাবেক ক্যাডেটদের পুনর্মিলনী

লন্ডনে বিকেএসপির সাবেক ক্যাডেটদের পুনর্মিলনী